somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: টিভি ক্যামেরার সামনে মেয়েটি এবং প্রথম আলোকে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো নববর্ষ সংখ্যায় লেখক হাসনাত আব্দুল হাই রচিত ‘ টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক গল্প প্রকাশের পর থেকেই পাঠকমহলে প্রতিবাদের ঝড় উঠে। পাঠকদের এমন প্রতিক্রিয়া পেযে পত্রিকাটি গল্পটি প্রত্যাহার করে নেয় এবং গল্পটি প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে। ১৬ এপ্রিল তারিখে পত্রিকাটির চিঠিপত্র কলামে বেশ কয়েকটি চিঠি ছাপানো হয় যা পড়ে গল্পটির বিরুদ্ধে প্রতিবাদের কয়েকটি কারণ তুলে ধরছি:
১. গল্পটি শাহবাগ আন্দোলনের ব্যাপারে প্রতিক্রিয়াশীলদের ভিত্তিহীন অপপ্রচারের ভাষায় রচিত।
২. বাংলাদেশের নারীদের প্রতি মারাত্মক অবমাননাসূচক।
৩. এই গল্প এমন একসময় প্রকাশ করা হয়েছে যখন হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন নারী প্রগতির বিরূদ্ধে অগ্রহণযোগ্য দাবী তুলেছে।
৪. গল্পটি গনজাগরণ মঞ্চের বিরূদ্ধে অপপ্রচারকে আরোও উৎসাহিত করবে।
৫. লেখাটির রচনাভঙ্গির কারনে এটি সুষ্পস্টভাবে সুনির্দিষ্ট নারী রাজনৈতিক কর্মীর প্রতি ইঙ্গিতবাহী।
৬. এই গল্পটি বর্তমান দুঃসময়কে আরো অন্ধকার করে তুলবে।
৭. এই গল্পটিতে সাম্প্রতিক গনজাগরণ আন্দোলনকে খুবই অরুচিকর ও অন্যায্যভাবে আক্রমন করা হয়েছে।
আমার এ লেখাটির প্রয়াস যুক্তিগুলো খন্ডানো:
গল্পটি নিরপেক্ষভাবে পড়লে বুঝা যায় লেখক আসলে আমাদের এ সমাজে ভাল একটা কাজেও একটা মেয়েকে যে কতোটা বন্ধুর পথ অতিক্রম করে আসতে হয় তারই একটা নগ্নরূপ তুলে ধরার চেষ্টা করেছেন। এমন লেখা আমাদের সাহিত্যে এটাই নতুন নয়। যুগে যুগে শত শত কবি সাহিত্যিক তাদের লেখায় বিষয়টা তুলে ধরেছেন। আমরা এদেশের নাগরিকেরা খুব ভাল করেই জানি মেয়েদের পথ আমাদের এ সমাজে আজো কতোটা কঠিন হয়ে আছে। হুমায়ূন আহমেদের এপিটাফ নামের উপন্যাসে আমরা দেখেছি এক মা তার মেয়ের চিকিৎসার টাকা তুলতে নিজেকে তুলে দিয়েছেন তারই এক বিত্তশালী দুলাভাইয়ের হাতে। মিলান ফারাবী নামক এক লেখক তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একজন তালাকপ্রাপ্তা নারীর আত্মকথা’ বইটিতে বাস্তব উদাহরনের উল্লেখ করে দেখিয়েছেন একজন অভিনেত্রী এক জনপ্রিয় নাট্যকারের নাটকে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিষ্ফল চেষ্টা স্বরূপ খাদ্য হয়েছিলেন সেই নাট্যকারের। নারীর প্রতি চরম অবমাননা সূচক এসব লেখায় খুব ঘৃণ্যভাবেই বাস্তবতাটাকে তুলে ধরা হয়েছিল। এরকম আরো ভুঁড়ি ভুঁড়ি উদাহরন দেয়া যাবে এমন অবমাননার।
লেখক তার গল্পের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছেন গনজাগরণমঞ্চ। আর একারনেই সবাই ভাবছেন এটা নির্দিষ্ট কোন নারী কর্মীকে নিয়ে লেখা হয়েছে। কিন্তু একজন গল্পকারের চরিত্রের নামের সাথে আপনার নামটি মিলে গেলে আপনি যদি মনে করেন সেটা আপনাকে নিয়েই লেখা তবে এ যে ভীষন বোকামী হবে- এটা বোধহয় বলার অপো রাখেনা। অন্যদিকে আমাদের এটাও ভুলে গেলে চলবে না কোন অপপ্রচারে বিহবল হয়ে যদি তুমূল প্রতিক্রিয়া জানানো হয় তখন অপপ্রচারকারীরা আরো শক্তি পায়। হেফাজতে ইসলাম যে দাবী তুলেছে তা এ গল্প প্রকাশিত হবার আগেই তুলেছে। এ গল্প প্রকাশে বা প্রকাশ পরবর্তী প্রত্যাহারে আমার মনে হয় না তাদের মনোজগতে কোন প্রভাব ফেলবে।
কোন বিষয়ে বিরূদ্ধমত থাকতেই পারে। সেই মতকে দলিত করার চেষ্টা করা, সেটাকে প্রকাশিত হওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা নয় বলেই আমি মনে করি।
প্রথম আলোকে ধন্যবাদ বিরূদ্ধ মতকে এভাবে মূল্যায়িত করে দুঃখ প্রকাশ করায়।
ভাবি, এমন মানসিকতা যদি সকলের হতো তাহলে হয়তোবা আজ এ অন্ধকার টানেলে আমাদের পৌছাতে হতো না।
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×