somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখী উপহার

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘একটু উঠে আসবেন মহামান্য প্রেসিডেন্ট? মহামান্য প্রেসিডেন্ট, আমি আপনাকে ডাকছি। একটু উঠবেন প্লিজ?’
দ্বিতীয় ডাকে কাজ হল।
প্রেসিডেন্ট সাহেব চোখ রগড়ে উঠে বসলেন। এতো ভোরে কে ডাকে? ঘুমাবার সময় তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলেন তিনি।
‘অবাক হবেন না, প্রেসিডেন্ট সাহেব। আমি বৈশাখ।’
কণ্ঠ শুনে প্রেসিডেন্ট মাথা ঘুরিয়ে তাকালেন। না, কাউকে দেখা গেল না।
‘আমাকে আপনি দেখতে পাবেন না। আমাকে দেখতে পাবার দরকারও নেই আপনার।’
‘তুমি কে? কেনই বা এসেছো?’
‘বললাম তো, আমি বৈশাখ। আপনার নিশ্চয়ই মনে আছে আজ পহেলা বৈশাখ।’
প্রেসিডেন্ট সাহেব ভুলে গিয়েছিলেন বলে লজ্জা পেলেন মনে মনে। একটু পরেই রমনার বটমূলে যেতে হবে তাকে। বললেন, ‘তুমি কেন এসেছো? তাড়াতাড়ি বল। আমার তাড়া আছে।’
‘আমি এসেছি আপনাদের সবার জন্য নববর্ষের উপহার নিয়ে।’
‘উপহার? কী উপহার?’
‘আপনার ডানে তাকান।’
লাল রঙের র‌্যাপিং কাগজে মোড়া বিশাল একটা ঝুড়ি দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘এটাতে কি আছে?’
‌মহামান্য প্রেসিডেন্ট, এর ভেতর রাখা আছে লোভহীনতা আর উদারতা।’
‘এটা কি আমার জন্য?’ প্রেসিডেন্টের কন্ঠে বিস্ময়।
‌এটা আপনাদের সরকারী দলের সকল রাজনীতিবীদের জন্য। এটা গ্রহণ করলে আপনাদের মধ্যে আর ক্ষমতার প্রতি লোভ থাকবে না। আপনারা উদার ভাবে রাস্ট্র পরিচালনা করতে পারবেন। বুঝেছেন?’
‘হ্যা, বুঝলাম।’ ভ্যাবাচ্যাকা খাওয়া প্রেসিডেন্টের জবাব।
‘এবার বামে তাকান।’ বৈশাখ প্রেসিডেন্টকে অনুরোধ করল।
‘এটা কী?’ নীল রঙের একটা প্যাকেট দেখে প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন।
‘এর ভেতর রাখা আছে সহনশীলতা।’
‘এ আবার কাদের জন্য?’
‘এটা আপনি দেবেন বিরোধীদলের রাজনীতিবীদদের। এটা ঠিকভাবে ব্যবহার করলে তারা সহনশীল হয়ে আর জ্বালাও পোড়াও হরতালের ডাক দেবে না।'
উপহারটা প্রেসিডেন্টের খুব মনে ধরল।
‘এবার আপনার সামনে তাকান।’
প্রেসিডেন্টের সামনে এবার সাদা রঙের একটা প্যাকেট।
‘এটা কাদের জন্য?’
‘এটা হচ্ছে হেফাজতে ইসলামীদের জন্য।’
‘কী আছে এটাতে?’
‘এটাতে আছে দেশপ্রেম আর সঠিক ধর্মপ্রেমের চেতনা।’
‘ও তাই বুঝি?’
‘হ্যা, ঠিক তাই। এবার আপনার পেছনে তাকান।’
পেছনে একটা হলুদ রঙের একটা প্যাকেট।
বৈশাখ জানালো ‘এটা হচ্ছে শাহবাগী আর সুশীল সমাজের জন্য।’
‘শাহবাগীদের জন্যেও উপহার?’
‘হ্যা তাদের জন্য আমি নিয়ে এসেছি পরমত সহিষ্ণুতা আর দূরদর্শিতা।’
‘ঠিক আছে বৈশাখ। তোমার উপহারগুলো আজকেই সবার কাছে পৌছে দিতে পারব। আশা করছি রমনার বটমূলে সবার সাথে দেখা হবে।'
‘আরেকটা প্যকেট আছে। আপনি আপনার উপরে তাকান।’
উপরে একটা কালো রঙের প্যাকেট।
‘ওটাতে আছে সত্যনিষ্ঠতা। প্যাকেটটা আপনি আপনার দেশের সাংবাদিকদের দিয়ে দিবেন। আমার সব উপহার দেয়ার পালা শেষ। এগুলা যথাযথভাবে প্রাপকদের কাছে পৌছাতে পারলেই নতুন বছরটা. আপনাদের দেশের বেশ ভাল কাটবে নিঃসন্দেহে। শুভ নববর্ষ।’
প্রেসিডেন্টের কাছ থেকে বৈশাখ বিদায় নিল।
অনেক দেরী হয়ে যাওয়াতে প্রেসিডেন্ট তড়িঘড়ি করে তৈরী হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। রমনার বটমূলের কাছে এসে গাড়ী থেকে নেমে তার হঠাৎ মনে পড়ল তাড়াহুড়ার কারনে বৈশাখী উপহারগুলা নিয়ে অসতে ভুলে গেছেন তিনি। কি আর করা! পরে একসময় না হয় যথাস্থানে উপহারগুলা পৌছিয়ে দেয়া যাবে- এ ভেবে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন।

৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×