somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাক্তিগত গল্প: আমি ও আমার ড্রাইভার

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারক্ষণ নানা ঝক্কি ঝামেলায় থাকার কারণে গান শুনার জন্য গাড়িতে করে অফিসে যাওয়ার সময়টাকে বেছে নিয়েছি দীর্ঘদিন ধরে। আমার একটা পেনড্রাইভে র‌্যানডম ব্যাসিসে কিছু গান নিয়ে নিয়েছিলাম। গাড়িতে চড়তেই দীর্ঘদিনের পরিচিত ড্রাইভারটা গান চালিয়ে দেয় আর আমি গভীর মনোযোগে মাথা দোলাতে দোলাতে গান শুনতে শুনতে গন্তব্যে পৌছে যাই। সবকিছৃু ঠিকঠাক চলছিল। সমস্যা বাঁধল নতুন ড্রাইভার হিসেবে তাসিন মিয়াকে নিয়োগ দেয়ার পর থেকে। তাসিন মিয়াকে নিয়ে দুদিন অফিস যাবার পর খেয়াল হল আমার গাড়িতে আর গান বাজছে না। তাসিন মিয়া বয়েসে আমার থেকে ছোট হলেও খুব ধর্মভীরু মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ভাবলাম, তাসিন মনে হয় গান পছন্দ করে না। বেশ ভাল মুশকিলে পড়া গেল! একদিন তাকে গান না বাজানোর কারণ জিজ্ঞেস করলাম. তুমি কি গান পছন্দ কর না? উত্তর শুনেতো আমার মাথা খারাপ অবস্থা, স্যার আপনি যে সব গান শুনেন সেগুলো আমার ভাল লাগে না।

মেজাজটা খুব গরম হলেও প্রতিক্রিয়া না দেখিয়ে ব্যাপারটা বুঝার চেষ্টা করলাম। এদ্দিন দেখে এসেছি ড্রাইভাররা সবসময় মালিকের ইচ্ছেমতো গান চালিয়ে থাকে। তাদের নিজেদেরও যে একটা পছন্দ থাকতে পারে এটা কখনো ভেবে দেখিনি। ব্যাপারটাতো ঠিকই। আমরা মালিকেরা কখনো ড্রাইভারদের সুবিধা-অসুবিধা, পছন্দ-অপছন্দ নিয়ে ভাবি না। বিষয়টা বুঝার পর মেজাজ ঠান্ডা হল। তবু তাকে বললাম, শোন, তাসিন। তুমি এতোদিন প্রাইভেট গাড়ি চালাও না বলে জানো না যে মালিকদের রুচি মাফিক গাড়িতে গান চালাতে হয়। এখানে ড্রাইভারদের ইচ্ছে-অনিচ্ছের কোন মূল্য নেই। এখন থেকে তুমি গান চালাবে। আমি উঠলেই গান চালাতে হবে। আচ্ছা স্যার, বলে গান চালালো তাসিন। আমি গান শুনতে শুনতে ঘুমের দেশে তলিয়ে গেলাম।

এরপর শুরু হল আরেক সমস্যা। আমি দেখলাম, তাসিনের কোন অপছন্দের গান শুরু হলেই সে গানটি পাল্টে দিয়ে পরের গানে চলে যাচ্ছে। র‌্যানডমলি বাছাই বরে গান কপি করার কারণে পেনড্রাইভে রাখা সবগুলো গান কিন্তু আমার পছন্দের ছিল না। আমি লক্ষ্য করলাম, আমার যেসব গান অপছন্দের সেসব গানই তাসিনের পছন্দের। ধরা যাক, একটা খুব প্রিয় গান শুরু হয়েছে, আমি গুণগুণ করে গানটি অনুসরণ করছি। মাঝপথে হঠাৎ করে গানটি বন্ধ হয়ে গেল আর অন্য গানটি- যে গানটি কি না আমার অপছন্দের- শুরু হয়ে গেল। তাসিন একটু অন্য ধরণের মানুষ। মালিকের ইচ্ছা-অনিচ্ছা নিয়ে তার ওতো মাথা ব্যাথ্য নেই। আর আমিও গানের মতো একটা হালকা ব্যাপারে তাসিনকে আর কোন কথা শুনাতে চাচ্ছিলাম না। তাই ব্যাপরটা কয়েকদিন আমাকে খুব ভোগালো।
বিষয়টা নিয়ে অনেক ভাবতে ভাবতে অবশেষে একটা উপায় খুঁজে বের করলাম।

আমি পেনড্রাইভ থেকে সব গান মুছে নতুন করে অনেকগুলো গান ঢুকালাম। এবার কিন্তু খুব বেছে বেছে কেবল আমার প্রিয় গানগুলি কপি করলাম।

এখন বেশ আরামে আছি। কিছুক্ষণ পরপরই তাসিন গান পাল্টে দেয়। নতুন গানটাও খুব পছন্দের বলে আমার আর কোন সমস্যা হয় না। তাসিনও খুশি, আমিও খুশি!
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×