somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাহসী মেয়রের অভিজ্ঞতা, একজোড়া রক্তচক্ষু এবং কতিপয় দালাল

১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতিগত অহমের রক্তজুড়ে আমাদের শরীরে কিছু বন্ধ্যাত্ব জমেছে,
সে বন্ধ্যাত্ব আমরা কাটাতে পারি না কোনোমতে, ইচ্ছে হয় না, মন সায় দেয় না, হায়!
এত প্রেম তার প্রতি, এত অনুরাগ, এত লুকোচুরি তাকে ঘিরে!
যেন পয়সাপতি হওয়ার জন্য সে এক মানব মোটাতাজাকরণ পিল!
প্রিয় ঘুষ, প্রিয় কমিশন, প্রিয় দুর্নীতি, প্রিয় আখের গোছানোর মহৌষধ!
তাকে মেনে নিলেই কোটি কোটি টাকা লাভ, দুপক্ষেরই লাভ যেন!
সেই বন্ধ্যাত্ব দশা কাটিয়ে যখন একজন মেয়র সাহসী হয়ে দুকথা বলেন,
তখন রক্তচক্ষু যেন চড়কগাছ হয়ে ওঠে, ভয়ে মেয়র কেনো দূর এই গৃহবাস থেকে
আমি এক নতজানু সাধারণও ভয়ে আঁৎকে উঠি! কেনো কোন সাহসে তিনি
এমন করে দুঃসাহসী হয়ে ওঠেন, যখন অন্যেরা সঙ্গে সঙ্গে বলে দেন:
আমাদের বাপের জন্মেও শুনি নি এমন কথা, এমন করে ঘুষ চাওয়ার কথা!
এমন করে কমিশন চাওয়া হয় নাকি এদেশে! তারা অবাক বিস্ময়ে জানিয়ে দেন
তাঁদের সত্যপ্রতিম চেহারা, যেন গভীর আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,
বাঙালির হাজার বছরের লুকোচুরির গল্পখানা।
আমিও ভয়ে মুষড়ে যাই, হায়! এ কী তিনি বললেন!
এমন কতশত কত লাখোকোটি গল্প প্রতিদিন বাঙালির জীবনে ঘটে যায়!
কেউ তো বলে না কথা! প্রমাণ রাখে না, মুখ খোলে না,
এমন কি এমন বিষয় নিয়ে কথা হলে ভয়ে লাইকও মারে না যেদেশের মানুষ।
কেননা্ এতে তো দুয়েরই লাভ! দুপক্ষই নিরাপদ।
হয়তো কিছু কমিশন যাবে। তাতে কী!
৮০ কোটির জায়গায় আসবে তো ৩০০ কোটি টাকা, বিস্তর ব্যবধান।
ব্যক্তিগত ক্ষতি তো নেই মোটে, রাষ্ট্র ও জনগণের টাকা কতজন তো লোটে!
যাহোক, অন্তত একজন মেয়রের মুখে একথা প্রথম শুনি।
ভয়ে মুষড়ে যাই, আঁৎকে উঠি, তিনি পারবেন তো প্রমাণ দিতে?
এমন করে আমাদের রাষ্ট্রীয় জীবনে খুব বেশি বলার জোটে না মানুষ!
তাও এমন সব পদে থেকে। যেমন করে সাক্ষীগোপাল অন্যান্য মেয়র।
তারা তো কোনোদিন স্বপ্নেও শোনেন নি এমন কথা কভূ কোনোকালে।
যে সাধারণ কোনো ফাইলজীবী কেরানীর কাছে যান, তিনি যদি কিছু চান,
দিয়ে দেন অবলীলায় কেননা তিনি জানেন এদেশে এখন এই ই হয়!
তবু মুখ খোলেন না মোটে, কাজ তো হয়েছে, প্রমাণ রেখে কী আর হবে?
এইভাবে কতজন কত টাকা কামাই করে মোটাতাজা হন, পূঁজিপতি হন,
মানুষ তার পিছু ছোটে, বাহবা দেন, তার উদ্দেশে প্রশংসার তুবড়ি ফাটান
এমনকি গর্বিত পিতা তার সুন্দরী মেয়েটিও তার কাছে তুলে দিতে হন না পিছপা।
কেননা ছেলেটি ও তার বাপ ভারি পয়সাওয়ালা।
তারপর একদিন তারা বড় কোনো নেতাও হবেন! নেতা বনে যাবেন।
তো খামোখা ঝক্বি পোহাবেন কেনো! যেই দেশে যদাচার।
আমাদের মাননীয় এক মেয়র প্রকাশ্য দিবালোকে সেই বেফাঁস বললেন!
শুনলাম, কদিন দেখলাম, ভাবলাম, বেচারা নাকানিচুবানি খাবেন হয়তো।
যেখানে সত্য উচ্চারণ করে মাননীয় মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়ে খ্যামা দেন!
তারপর একদিন আজ যখন শুনলাম, তিনি বলছেন, সাহসে ভর করে।
তিনি বলছেন, প্রমাণ ছাড়া বলি নি কোনো কথা, বুকে বল পেলাম।
নিজেও সাহসী হলাম, সামান্য দর্শক, সামান্য পাঠক আমারও ধড়ে পানি এলো।
যাক বাবা! অন্তত একজোড়া যেমন রাঙা চোখ দেখেছিলাম!
না জানি কী হয় সত্যকথনের দায়ে!
বুঝলাম, ছাটগাঁয়ের মেয়র নিছক গোবেচারা নন, তিনি সাহসী পুরুষ!
মাননীয় মেয়রের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা নিরন্তর।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×