somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমীকরণ অনেক, মেলানোর মানুষ কই!

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তর টিভির সমীকরণে ইংরেজি মাধ্যমে পড়ালেখা, পাঠ্যবই, সরকারি দপ্তরের ভূমিকা ইত্যাদি বিষয়ে ফারজানা রূপার সমীকরণ দেখলাম। শিক্ষা ব্যবস্থার এই হাল সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি এবং অনেকখানি আঁচ করতে পারি কিন্তু কিছুই করতে পারি না। আমরা জানি, মিশনারি পরিচালিত বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে,যেখানে যেমন করে যাকিছু পড়ানো হোক না কেনো সে নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। কোনোই নিয়ন্ত্রণ নেই। মাদ্রাসা শিক্ষার অত্যুদ্ভূত মনগড়া প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যাদের নিয়ে কারও কিছুই বলার নেই। ফ্ল্যাটে ফ্ল্যাটে গজিয়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। কে পড়ায়, কারা পড়ায়, কী পড়ায় কেউ জানি না। এমনকি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নামকরা-অখ্যাত যাই হোক না কেনো নিজেদের ইচ্ছেমতো ভুলেভালে ভরা ইংরেজি বাংলা ব্যাকরণ বই পড়ানো হচ্ছে। ভারত থেকে আমদানি করা, ভারতীয় নাম-দাম, ভারতীয় ইতিহাস, ভারতীয় জাতীয় দিবস, ভারতীয় জাতীয় ব্যক্তিত্ব উল্লিখিত বই পড়ানো হচ্ছে। আমরা কেউ কিছু বলতে পারছি না। দেশের ইতিহাস-ঐতিহ্য-ভাষা আন্দোলন বাদ দিয়ে মিশরের ইতিহাস, টেমস নদীর বিত্তান্ত পড়ানো হচ্ছে ইংরেজি মাধ্যমে সমীকরণ সূত্রে সে তো দেখতেই পেলাম! পাকিস্তানে পয়দা হওয়া বই পড়ানো হচ্ছে, তাও জানতে পারলাম। এমনকি আমাদের জাতীয় জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, পাকিস্তানি বর্বর শোষক বাহিনীর বিরুদ্ধে পরিচালিত মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে লড়াকু স্বদেশি জাতীয় বীরদের জায়গায় আলেকজান্ডার নিয়েই ইংরেজি মাধ্যমের মাথাব্যথা বেশি দেখা গেল। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলাদেশে এত এত সুন্দর নদী থাকতে তারা আগেই ছুটে যান টেমস নদীর তীরে। আমাদের খাসলতে ঢের গন্ডগোল। দেখুন, সৎ-অসৎ যেভাবেই হোক না কেনো বিশেষত অসৎ উপার্জন আর বিদেশি পয়সা কামাইঅলাদের মধ্যে তো এই প্রবণতাই বেশি দেখা যায় যে, কিছু পয়সা হয়েছে দাও একটা মাদ্রাসা, সওয়ার হবে। পরকালে পাড়ি জমানো সহজ হবে। রাজনীতি করে অনেক পয়সা হয়েছে তো চটজলদি একটা মাদ্রাসাকেন্দ্রিক এতিকখানা দাও। সেখানে কী হবে তার চেয়েও বড় কথা হচ্ছে মানুষ আমাকে ভাববে ধর্মে আমার মতি আছে, সেক্ষেত্রে আমার জন্য ভোট আছে ইত্যাদি ইত্যাদি। অত্যাধুনিক স্কুলে তো আমাদের শিশুদের হজের নিয়ম কানুন শেখানোর কাজ চলছে! একদম বাস্তবভিত্তিক শিক্ষা। শুধু পাশ করলেই বিদেশে বিদেশি ডিগ্রি, ব্যারিস্টারি, তারপর রাজনীতি অথবা চাকরি, তারপর অনেক অনেক টাকা, তারপর হজ করে এসে রাজনীতির লক্ষ্যবিন্দুতে পৌঁছে যাওয়া। এমন হাজারও প্রবণতা আছে। সুযোগ উন্মুক্ত। যা খুশি তাই কর। কেউ কিছু বলবে না! এ যেন কয়েক কাঠি সরেস মুক্তবাজার শিক্ষা ব্যবস্থা!

এনসিটিবি আইনে তো ইংরেজি মাধ্যমে কী পড়ানো হবে, সেটা এনসিটিবির জানারই বিষয় না। ওটা ব্রিটিশ কাউন্সিল মানে ব্রিটিশরা জানলেই চলবে! সাবাস! সাফল্য আমাদের অনিবার্য

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×