somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় সব্যসাচী!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার সঙ্গে আমার কোনো প্রেম ছিল না হে কবি,
দেশের বড় বড় কবি লেখক কারও সঙ্গেই ছিল না।
তবে দূর থেকে আপনার মতো বিপুল বিশালকায়
মানুষগুলোর অনেককেই চিনতাম, জানতাম!
সেই সুবাদে একটু একটু ভালো লাগা আছে,
আছে একটু একটু খারাপ লাগা, হে সব্যসাচী।
আপনার সঙ্গে আমার পরিচয় ছিল না ঠিকই
তবে যতদূর জানি, আপনার একটা ঘরানা আছে,
সেই ঘরানায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সিল আছে,
সেখানে আপনার লেজুড়বৃত্তি আছে, ভালো লাগা আছে।
সেই ঘরানায় দেশের অধিকাংশ কবি-সাহিত্যিকই আছেন।
সেখানে কোনো দোষ দেখি না হে কবি,
শুধু খানিকটা আফসোস আছে, কেননা আপনারা বটবৃক্ষতুল্য।
আপনাদের প্রতিভার আগুন যদি দলমত নির্বিশেষে জ্বলত
আজ বাংলাদেশ আরও বহুদূর চলে যেত।
একটা শক্ত ঠিকানায় দাঁড়িয়ে বাংলাদেশ আজ
সত্যিই বিশ্বের মানচিত্রে সোনার বাংলা হয়ে ফুটত।
হয়তো সেক্ষেত্রে আপনাদের খানিকটা ঘাটতি পড়ে যেত।
তবে এইটুকু বুঝি, আপনার নূরল দীনের সারাজীবন,
আপনার আহবান, জাগো বাহে, কোনঠে সবায়,
দেশজুড়ে সাড়া পড়ে যেত! জেগে উঠত, আবালবৃদ্ধবনিতার বাংলা!
সে হয়নি ঠিকঠাক, যেহেতু আপনারা কখনো কখনো ছিলেন নির্বাক!
সেই কষ্ট বাংলাদেশের, সেই কষ্ট বাংলার মেহনতি মানুষের।
যাঁদের ভাগ্য বদলায় না, যাঁদের জীবনে অমাবস্যা-জোছনা সবই সমান।
তবু বাংলাদেশ গর্ব করে একজন কবিকে নিয়ে,
তবু বাংলাদেশ গর্ব করে একজন সব্যসাচী নিয়ে,
যিনি অন্তত বাংলার আলপথ ধরে হাঁটতে চেয়েছেন,
যিনি অন্তত বাংলার ‘জলেশ্বরী’র ধানক্ষেতে শুতে চেয়েছেন।
একটা কথা আমি লুকাতে পারব না কবি,
একদিন, শুধু একদিন, আমি অতি সাধারণ,
আপনার দরবারে গিয়েছিলাম একটি আর্জি নিয়ে,
সেদিন আপনার দুচোখে, আপনার বিজ্ঞ মুখে
উচ্চারিত হয়েছিল কয়েকটা অহঙ্কার দীপ্ত বাণী,
যে বাণী শুনে আমি অতি সাধারণ লজ্জায় ম্রিয়মাণ হয়েছিলাম,
আমি আবেগাপ্লুত হতে পারিনি, কিন্তু সে আমার একান্তই নিজস্ব।
আপনি বাংলার শুধু কবি ছিলেন না, লেখক ছিলেন না,
আপনি ছিলেন একজন পুরোদস্তুরিএকজন মুক্তিযোদ্ধা।
তাই আপনার দ্বারা যেটুকু নিগ্রহ পেয়েছিলাম, তা আমি মনে রাখিনি।
কেননা আপনিই তো একজন যিনি পায়ের আওয়াজ পেয়েছিলেন!
আপনি তো বাংলার আলপথ ধরে হাজার বছর হাঁটতে চেয়েছেন,
আপনি তো বাংলার আপামর মানুষকে জাগার আহবান শুনিয়েছেন,
আমরা যেহেতু সেটুকুও পারিনি, তাই, আপনাকে, স্যালুট!
হে সব্যসাচী, আপনি অনেক লিখেছেন,
আপনার পরানের গহীনের ভেতর দু’একফোঁটা অহঙ্কার
জমা হলে আমি কেনো কষ্ট পেতে যাই,
আমার সন্তান তো আপনার মরদেহ একবার দেখার জন্য
ছুটে যেতে চায়, সে তো আপনারই অর্জন।
সুতরাং হে সব্যসাচী, আপনার লেখা বাংলার মানুষকে পথ দেখাক,
আপনার লেখাগুলো পড়ে যেন বাংলার মানুষের ঘুম ভাঙে!
বাংলার মানুষ এখনো ঘুটঘুটে অন্ধকারে,
তাঁদের সামনে এখনো অথৈ পারাবার,
যেকটা মাস্টারপিস বাংলায় জন্মেছিল আপনিও তাদের একজন,
আপনারা শুধু দলনিরপেক্ষ হলে দেশটা সত্যিই বদলে যেত আজ।
কিন্তু তা হয়নি বলে আপনাদের লেখার মূল্য কমেনি এতটুকু!
বেঁচে থাকুন হাজার বছর বাংলার মানুষের মনে।




সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×