কালো চুলের জয় জয় কার চিরকাল। বিশেষ করে মেয়েদের বেলায়। এই চুল নিয়েই জীবনানন্দ থেকে শুরু করে অনেক বড় বড় কবি, লেখকরা গানে, কবিতায়, নাটকে ফুটিয়ে তুলেছেন সুনিপুন প্রশংসা। http://lifestyle.takkizbd.com/?p=896
কর্মজীবী হলে তো বাইরে বেশী যাওয়ার কারনে ধুলা বালির হাত থেকে রেহায় নেই, একদিন দেখবেন আপনার সুন্দর কালো চুলগুলি কেমন রঙ চটা ফ্যাঁকাসে! অথচ বাজারে কৃত্তিম ভাবে তৈরি রঙে চুল রাঙালে চুল এর ক্ষতি হতে পারে। অকালে চুল পড়ে যেতে পারে।
চুল গুলোর হারানো জৌলুশ ফিরিয়ে আনতে একটা সহজ উপায় হল জবা ফুল। জেনে নিন কীভাবে এটি আপনার চুলের সৌন্দয বৃদ্ধিতে সহায়তা করে।
কি কি লাগবে :
১.জবা ফুল
২. নারিকেল তেল
পদ্ধতি :
ছুটির আগের রাতে ২-৩ টা লাল জবা ফুল হালকা গরম নারিকেল তেল এ চটকিয়ে তেল এর সাথে ভালো করে মিশাবেন। এর পরে ঐ লাল জবা ফুলের মিশানো তেল চুলের গোঁড়ায় গোঁড়ায় লাগাবেন। রাতে এইভাবে রেখে দিবেন। সকালে উঠে ভালো কোন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন। এইভাবে প্রতি সপ্তাহে করবেন। একদিন দেখবেন আপনার চুল কেমন উজ্জ্বল, কালো হয়ে উঠে আপনার মুখের হাসি ফিরিয়ে দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



