একটি প্রত্যাশিত সকালে আমি গন্তব্যহীন পথিকের মত এলোমেলো পায়ে হেটে যাচ্ছিলাম। গন্তব্য কোথায় জানিনা। হলদে পাতারা ঝরে পড়ল আমার পায়ের কাছে। আমি থমকে দাঁড়াই। নিজের ভেতরেই ভীষন একা হয়ে যাই। ভালো করে একবার নিজেকে দেখে নেই। এমন প্রসারিত জীবনের উপড় ভর করে আমি পার হতে চেষ্টা করি এক মহাকাল। চক্রাকারে ঘুর্নায়মান জীবন হঠাৎ করেই থেমে যায়। আমি শান্ত হতে থাকি। নিবিড় ভাবে নিজের হাতের তালু দেখি, ভেবে নিই কোন রেখায় আমার আয়ুস্কাল? জীবনের বৃত্ত থেকে নির্বাচিত সময়টুকু শুষে নিয়ে নিজেকে দাঁড় করিয়ে দেই ধ্বসে যাওয়া এক পর্বত চুড়ায়। হাত তালি দিয়ে খুশিতে বলে উঠি “জীবন তুই মর এবার” ফের বুকের ভেতর সংরক্ষিত মন হাহাকার করে ওঠে। কি করছি আমি? ফুরিয়ে যায় সময়। দ্বগ্ধ হতে থাকা মুহুর্ত গুলো সুযোগ পেলেই চোখের জানালায় উকি মারে। আমি অশান্ত হতে থাকি। লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি বাড়ির ফটকে-প্রবেশ নিষেধাজ্ঞা করে দেই। ডাক পিয়নের ঝোলা থেকে সমস্ত চিঠি কেড়ে নেই। আর কোন দিন সে খবরের বোঝা বইবেনা। দরজা জানালা এঁটে দেই, কোন আলো ঢুকবেনা আমার ঘরে। ভীষন এলোমেলো আমার জীবন। নিজের দিকে খেয়াল হতেই দেখি ভিতরে বাইরে বুড়িয়ে গেছি আমি হাজার বছরের বুড়ো অশ্বথের মত। তবুও আমি সমস্ত জীবন অপেক্ষায় থাকি। জানালা খুলে। সেই ডাকপিয়নের আশায়-যদিবা সে চিঠির বোঝা নিয়ে আবার এ পথে যায়- তবে তার কাছে জানতে চাইবো, এই জীবনের গতিপথ কি?
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।