জীবনের সমস্ত বসন্ত আমি এই পথে দাঁড়িয়ে অপেক্ষা করেছি, যখন সবাই বসন্তের গান শুনতে ফুলের বনে গেছে। দাঁড়িয়ে থেকে আমি সবার চলে যাওয়া দেখেছি। কেউ ই পিছু ফিরে আমায় ডেকে নিয়ে যায় নি। আমি ওদের চলে যাওয়ার পথে তাকিয়ে হিসাব মেলাতে চেষ্টা করেছিলাম, সবাই কেন চলে যায়? । এই প্রশ্নের বিভেদ নিয়েই তো কেটে গেল ঘাসফড়িং এর মত জীবন। যেখানে সর্পিল সন্ধ্যা ঘিরে ফেলে জীবনের চারপাশ, এই জীবনের প্রতি কোন সহানুভূতি নিয়ে, আলো হাতে দাঁড়ায়না কেউ। কোন দুর্বোধ্য দাবী বা অবাধ্য কোন চাওয়া পাওয়া নিয়ে নয়, জীবন দাঁড়িয়ে থাকে, এক গুচ্ছ স্বপ্নের হাত ধরে। যে স্বপ্নরা ধুমকেতুর মত উড়ে বেড়ায় আকাশের বুকে। মন তবুও নির্দোষ অপরাধে নিজেকে সরাতে পারেনা, নিজের অবস্থান থেকে। হয়তো বছরের পর বছর কেটে যাবে, স্বপ্নরা কোনদিন ফিরবেনা বৃষ্টির অজস্র জলধারা হয়ে, কিংবা জীবন যেখানে মলিন, সেখানেও আসবেনা একথান কাপড় আর কলাপাতায় সামান্য খাবার নিতে। তবুও মনে হয়, সিংহ দরজার ও পাশে-কেউ একজন অর্হনিশি দাঁড়িয়ে। জীবনের ভারে যে আর উঠে দাঁড়াতে পারছেনা। যার রক্তক্ষয়ী বীর্য থেকে গড়ে ওঠার কথা ছিল-এক বিশাল স্বপ্ন নগরী।
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।