somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরিব লোকটাকে মৃত রাজপুত্রের সাথে কবরে রেখে সবাই চলে গেল।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বাদশাহর ছেলে মারা গেল। প্রিয় পুত্রকে দাফন করতে হবে, বাদশাহর মন মানে না। শেষে ঘোষনা দিলেন যেই ব্যক্তি আমার মৃত ছেলের সাথে একরাত কবরে থাকবে তাকে রাজত্বের অর্ধেক লিখে দেওয়া হবে।

কেউ সাহস করে না। মৃত লাশের সাথে কবরে গিয়ে একরাত থাকতে হবে, ওরে বাবা, কি দরকার খামাখা...........হোক না অর্ধেক রাজত্ব।

শেষে এক গরিব লোক রাজি হইল, তার সম্বল বলতে দড়িতে বাঁধা একটা গাধা। একরাত্র জানের রিস্ক নিয়া যদি অর্ধেক রাজত্ব পাওয়া যায়, খারাপ কি?

গরিব লোকটাকে মৃত রাজপুত্রের সাথে কবরে রেখে সবাই চলে গেল।

মৃত রাজপুত্রকে প্রশ্ন করার জন্য যথারীতি দুই ফেরেশতা মুনকার নকির (আঃ) আসলেন। উনারা দেখলেন কবরের মধ্যে মৃত লাশের সাথে জীবিত একলোক ............ বিরাট সমস্যা, প্রশ্ন কাকে করবেন, মৃত ব্যক্তিকে না জীবিত ব্যক্তিকে।

অবশেষে নিজেদের মধ্যে পরামর্শ করে উনারা ঠিক করলেন জীবিত লোকটাকে প্রশ্ন করি চল।

প্রথম প্রশ্নঃ তোমার হাতে এইটা কি? (জীবিত লোকটার হাতে গাধার দড়িটা ছিল, সেটা নিয়েই সে কবরে চলে গিয়েছিল)

লোকটা উত্তর দিল এইটা একটা দড়ি

প্রশ্নঃ দড়ি দিয়ে কি কর?

উত্তরঃ গাধা বেঁধে রাখি

প্রশ্নঃ দড়ি কি দিয়ে তৈরি?

উত্তরঃ পাট দিয়ে।

প্রশ্নঃ কিভাবে দড়ির মালিকানা পাইলা?

উত্তরঃ এক দিরহাম দিয়ে কিনছি।

প্রশ্নঃ সেই এক দিরহাম কৈ থেকে পাইলা?
..............................................................................
................................................ এইভাবে সারা রাত শুধু এক দড়ির উপরেই প্রশ্ন চলল।

পরের দিন সকালে যখন বাদশাহ লোকজন সহ পুত্রের কবরের কাছে গেলেন, তারা দেখতে পাইলেন গরিব লোকটি তখনও জীবিত আছে, সবাই তো খুব খুশি, বাদশাহ গরিব লোকটিকে জড়িয়ে ধরলেন...

এরপর চুক্তিমত যখন রাজত্বের অর্ধেক লিখে দিতে চাইলেন, গরিব লোকটি বলল, "মশকরা করেন আমার লগে !!? আমারে সারা রাত শুধু দড়ি নিয়াই প্রশ্ন করছে ফেরেশতারা, সারারাত ধইরা প্রশ্ন করার পরেও গাধা পর্যন্ত যাইতে পারে নাই। এখন আপনের অর্ধেক রাজত্ব নিয়া মরমু নাকি?, বেকুব পাইছেন আমারে?"

[গল্পটা সম্প্রতি অস্ট্রেলিয়ার এক আলেমের কাছে শোনা, বর্ননাকারী এটি সত্য ঘটনা নাকি শিক্ষামূলক কাহিনী তা স্পষ্ট করে বলেন নাই]


সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিমান যখন ঝরে যায়.........

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

×