somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাষাভুষার কাব্য
মনের মধ্যে জমে ওঠে হাজার ও হাজার কথা, খচ খচ করে খোঁচাতে থাকে, শ্রোতার সংখ্যা কম এই পৃথিবীতে, আমি এসেছি এখানে শুনতে মাঝে মাঝে ইচ্ছে হলে কিছু বলতেও।

একমুঠো ভারতবর্ষ- আমাদের ভারত ভ্রমণ এর ৫ম পর্ব, শিমলা থেকে মানালি।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একমুঠো ভারতবর্ষ- ৪য় পর্ব, শিমলার পথে পথে।

একমুঠো ভারতবর্ষ- ৩য় পর্ব, আহ শিমলা!

একমুঠো ভারতবর্ষ-২য় পর্ব কলকাতা থেকে শিমলা।

একমুঠো ভারতবর্ষ-১ম পর্ব মুর্শিদাবাদ।

পরদিন ভোরবেলা শিমলা ছেড়ে রওনা দিলাম মানালির উদ্দ্যেশে। শিমলা থেকে মানালির দূরত্ব ২৫৮ কিলোমিটার, পুরো রাস্তাটাই ছবির মত সুন্দর। কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো পাহাড়ের কোল ঘেঁষে ভয়ঙ্কর রাস্তা, কখনো ভ্যালি, দুপাশে মনোরম পাহাড়। কখনো সুন্দরী বিয়াসের পাশাপাশি ছুটে চলা। শিমলার অবস্থান পাহাড়ে আর মানালি ভ্যালিতে, শিমলা থেকে মানালি নিচুতে অবস্থিত। শিমলা থেকে বের হয়েই চোখে পড়ল একপাল পাহাড়ি ছাগল, দেখতে একেবারেই আমাদের ছাগলের মত নয়।



ছুটতে ছুটতে ছুটে চলা আর অপরূপ পাহাড় আর লেকের রূপে অবগাহন করা



এরকম অসংখ্য ঝর্ণা আছে চলার পথে



শিমলা থেকে মানালির পথেই পড়ল প্রায় তিন কিলোমিটারের লম্বা টানেল, এটা নাকি এশিয়ার বৃহত্তম টানেলগুলোর একটি, ভয় পাইছি টানেলের টুটা ফাটা ছাদ দেখে, গাড়ির গ্লাস খুলে বাইরে হাত দিতেই দেখলাম হাত ভিজে যাচ্ছে টানেলের ছাদ থেকে চুইয়ে পড়া পানিতে।




এরপর এক পাঞ্জাবি ধাবা তে থামলাম দুপুরের খাবারের জন্য, চমৎকৃত হলাম ওদের বাসনকোসন দেখে, আর চাটনি টা ছিল অসাধারণ, এখনো ঝাঝ লেগে আছে মুখে। ধাবার পাশ দিয়েই বহমান সুন্দরী বিয়াস, পাথুরে খরস্রোতা বিয়াস! মনমাতানো কল কল কলতান তুলে ছুটে চলেছে।



শিমলাতে আপেল গাছের করুন দশা দেখে মন খারাপ হয়েছিলো কিছুটা শিমলা থেকে মানালির পথেই সে কষ্ট কিছুটা কমে গেল উদ্ভিন্নযৌবনা ফুলেল এই আপেল গাছ দেখে।



কালো মেঘে আকাশ গেল ঢেকে



হঠাৎ করেই উকি দিল সাদা ঝকঝকে বরফ চুড়া, এবার অনেকটাই স্পষ্ট, পৌঁছে গেছি মানালি ভ্যালি, স্বপ্নের মানালি। স্বপ্নটা ছুয়েই ফেললাম শেষ পর্যন্ত---- শিমলা থেকে মানালি পৌঁছে গেলাম।

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×