বন্দী শৈশব

১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার এই ছোট্ট ঘরে
সূর্য ওঠে অনেক পরে;
ইট আর কাঠের খোঁপে
সবার আগে সূর্য ডোবে।
বহুতলে এ ঘর খানি'
এসি ছাড়া, ভীষণ গুমোট,
জেনারেটরে তেল ফুরোলেই
ভেজে এ পিঠ, শুষ্ক দুঠোট।
জানালায় নেই প্রকৃতি
আকাশ বিহীন, দেয়াল ঘেরা;
কার্নিশে নেই শালিক, চড়ুই
ডিশ আর নেটের তারে ভরা।
আমরা খুব শহুরে
ডিপ, পিসি, নেট হাতের কাছে;
গোটা দুই পাজেরো আর
জনা দশেক কামলা আছে।
আমাদের বেরুতে মানা
রাস্তাতে সব খারাপ ছেলে;
বেরুবার কি প্রয়োজন
গেমস, পিসি আর টিভি পেলে।
আশেপাশে মাঠ নেই, তাই-
পড়ার ঘরে ক্রিকেট খেলি;
চার, ছয় মারতে মানা
পাছে কিছু ভেঙে ফেলি।
সারাদিন পড়াশোনা, ব্যাচ
প্রাইভেট বিরামহীন;
ভুলেছি সেই যে কবে-
কাটিয়েছি ছুটির দিন।
চোখ দুটো ঝলসে ওঠে
চারিধারে ধুসর দেয়াল;
ধান ক্ষেত, টলটলে জল,
শেষ দেখেছি? নেইকো খেয়াল।
ঘাসগুলো কেমন সতেজ?
বৃষ্টি যখন ভেজায় তাদের;
টোনাটুনি বাঁধে বাসা;
খাবার আনে কেমনে ঠোঁটে?
হৃদয়ে খুব হাহাকার
আব্বু, চল! যাইনা মাঠে!
বোঝা না? কেমন তুমি?
নেইকো ছুটি অফিসটাতে।
কে এসব শুনবে বল?
নেইকো সময়, ব্যস্ত ভারী।
মন খারাপ হল না হয়
আমি কি আর কাঁদতে পারি?
ছকে বাঁধা বন্দী জীবন
নেই কো কোন ভিন্নতা।
সব থেকেও যেন নেই
হৃদয় জুড়ে শূণ্যতা।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন