
তাবলীগ জামায়াতের নিয়ম- কানুন সম্পর্কে আমার তেমন একটা ধারনা নেই। আজ তাবলীগ জামায়াতে একটি অভিজ্ঞতা অর্জন করলাম।

আজকে মসজিদে এশার নামাজ পড়া শেষে আমার বস ও আমাকে তাবলীগের মুরুব্বিরা তাদের সাথে খেতে বললেন। আমার বসও তাতে রাজি হয়ে গেলেন। যথা সময়ে খাবার পরিবেশন শুরু হল। দেখতে পেলাম একই প্লেটে ৪জনকে খাবার দেওয়া হচ্ছে। কি আর করব বাধ্য হয়েই আমাকে খেতে হল। প্রতি ৪জনকে পানি পান করার জন্য ১টি করে মগ দেওয়া হল। এই ১টি মগে একজন পানি ঢেলে একটু পান করে বাকিটুকু রেখে দিচ্ছেন আর আরেক জন তা পান করছেন। আমার পেট ভরা থাকাতে আমি অল্প করে খেয়ে উঠে পড়লাম।
খাবার শেষে তাবলীগের কয়েকজন মুরব্বী আমাকে ওয়াজ করলেন। সবার খাবার শেষ না হওয়ার আগে আমি উঠে যাওয়াতে নাকি আমার বেয়াদবি হয়েছে। আরো যে কত কি শুনালেন তা এখানে বলতে পারছি না।
এভাবে ১টি মগে একবারের ঢালা পানি একাধিক জন পান করা এবং একই পাত্রে একসাথে একাধিক জন খাওয়ার মাধ্যমে কি রোগ জিবানু এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে যাচ্ছে না? এই ফালতু নিয়ম কে বের করেছে?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






