

রিজওয়ান রনি (ছদ্ম নাম), সবাই তাকে ভালো ছেলে হিসেবেই জানে। দাখিল (এস.এস.সি) পাশ মাদ্রসা থেকে পরে কলেজে ভর্তি হয়ে যায়। ৯০% পরিক্ষায় ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে ৩য় স্থান অর্জন করত। ধার্মিকও ছিল।
রিজওয়ান রনি যে এমন হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এখন সে ধুমপান করে (একসাথে কমপক্ষে ৩টা), চা পান করতে বসলে একসাথে ৪ কাপের নিচে নয়। রাতে খাট ছেড়ে বালিশ ছাড়াই ফ্লোরে ঘুমায় আর গড়ে ৪ ঘন্টার বেশি ঘুমায় না। আগে যে একদিনও ক্লাস না করে থাকতে পারত না এখন সে ক্লাসে যায় না আর পাঠ্যবইয়ের কাছেও যায় না। আগে ছিল ধার্মিক আর এখন সে অযু ছাড়াই মসজিদে নামাজ পড়তে যায়, নামাজে সূরা পড়া বাদ দিয়ে গান গায়। আগে কোথাও ধর্মীয় আলোচনা হলে শুনতে যেত আগ্রহ ভরে আর এখন কোথাও ধর্মীয় কথা শুনা মাত্র কানে আঙ্গুল দেয়।
আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না। রিজওয়ান রনি এমন হয়ে গেল কেন? এর সমাধান কি?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



