somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবরের আযাব ও আমার কিছু প্রশ্ন

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কবর সম্পর্কে আমরা আলেমদের নিকট থেকে যেসমস্ত কথা শুনে থাকিঃ
লাশকে কবর দেওয়ার পর মুনকার নাকীর নামক দুজন ফেরেশতা কবরে গিয়ে লাশকে জীবিত করবে । এরপর মৃত ব্যাক্তিকে তারা নিম্নের ৩টি প্রশ্ন করবেঃ
১। তোমার রব কে?
২। তোমার দ্বীন/ধর্ম কি ছিল ?
৩। ( রাসূল স. এর ছবি দেখিয়ে বলবে ) এই ব্যাক্তি কে ?
যে ব্যাক্তি এ ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেই ব্যাক্তির জন্য জান্নাত এবং যে উত্তর ‍দিতে পারবে না তার জন্য কবরে জাহান্নামের ব্যবস্থা করা হবে । কবরের আযাব সম্পর্কিত ২টি হাদীসঃ
-একদা নবি (সা) বিকাল বেলা ভ্রমণে বের হলেন। পথিমধ্যে এক প্রকার শব্দ শুনে বললেন, এক ইহুদিকে কবরে শাস্তি দেয়া হচ্ছে (ইহা উহারই শব্দ)। [ দ্র: বোখারী, ১ম খন্ড, ১২ প্রকাশ, শায়খ আজিজুল হক; পৃ: ৩৫২]
-একদা নবি (সা) একটি বাগানের নিকট দিয়ে যাচ্ছিলেন। তথায় তিনি ২টি কবরের মধ্য থেকে কবরবাসীদের বিকট চীতকার শুনতে পান। তাদের শাস্তি দেয়া হচ্ছিল। তিনি বললেন, কবরবাসীদের আজাব দেয়া হচ্ছে; তা যদিও কোন কঠিন কাজের জন্য নহে, তবে গোনাহ অতি বড় (কবিরা) ছিল। এক ব্যক্তি প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। ২য় ব্যক্তি চোগলখুরী করতো এই বলে তিনি একটি খেজুরের ডালা দুই খন্ড করে দুই কবরে গেড়ে দিলেন। এক ব্যক্তি বল্লো: এরূপ কেন করলেন? হযরত (সা) উত্তর দিলেন, আমি আশা করি ডালা ২টি শুক্না না হওয়া পর্যন্ত তাদের আজাব আল্লাহর তরফ থেকে লাঘব করা হবে। [দ্র: বোখারী, ১ম খ. ১২ প্রকাশ, শায়খ আজিজুল হক; পৃ: ১৩৭]
হাদীস দুটি দ্বারা বুঝা যাচ্ছে লাশকে যেখানে কবর দেওয়া হয় সেখানেই মৃত ব্যক্তির আযাব হয় ।

আমার প্রশ্নসমূহঃ
১। কেয়ামতের পর হাশরের মাঠে আল্লাহ মানুষের বিচার করে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে তা ঠিক করবেন । বিচারের আগেই জান্নাত জাহান্নামের ব্যবস্থা, এটি কি ঠিক ?
২। যারা কবর থেকে লাশ উঠিয়েছেন / উঠাতে দেখেছেন তারা কি কখনো জান্নাত জাহান্নামের অস্তিত্ব পেয়েছেন ?
৩। লাশ কবর দেওয়ার কয়েক মাস পর কঙ্কাল ছাড়া আর কিছু থাকে ? সেখানে জান্নাত জাহান্নাম পাবেন ?
৪। যাদের লাশ পোড়ানো হয় কিংবা যাদের লাশ মেডিকেলে দান করা হয়, তাদেরকে কবরে কিভাবে জীবিত করবে মুনকার নাকীর ফেরেশতারা ? (একদিন রাছুল (সা) বক্তৃতা করতে দাঁড়িয়ে কবরের মানুষকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, সে সম্পর্কে বর্ণনা দেন। যখন তিনি বর্ণনা দিলেন তখন কবরের আজাবের ভয়াবহতা শুনে মুসলমানগণ চীতকার করে উঠলেন।-অতঃপর তাকে (কবরের মধ্যে লোহার গুর্জ দ্বারা ভীষণ আঘাত করা হবে; ঐ গুর্জ দ্বারা পাহাড়কে আঘাত করলে উহা বালুকা স্তুপে পরিণত হতো) আঘাতের চোটে সে এতবড় চীতকার করবে, যা তার আশ-পাশের সকলে (বরং দুনিয়ার একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকলেই) শুনতে পাওয়ার যোগ্য। অবশ্য মানুষ ও জ্বীন জাতি তা শুণে না-। [বোখারী, ১ম খ. ১২ প্রকাশ, শায়খ আজিজুল হক; পৃ: ৩৫০-৩৫২])
৫। হাদীস অনুযায়ি মানুষ ও জ্বীন ছাড়া অন্যান্য প্রাণিরা কবরের আযাব টের পায় । আপনি কয়েকটি গরু ছাগলকে অনেকগুলো কবরের কাছে নিয়ে যান আর দেখুন কিছু টের পায় কিনা ?

যারা বলবেন লাশ নয় মৃত্যুর পর কেয়ামতের পূর্ব পর্যন্ত আত্মার জন্য জান্নাত জাহান্নাম, তাদের প্রতি আমার প্রশ্নঃ
১। হাশরের বিচারের পূর্বে জান্নাত জাহান্নামের ব্যবস্থা করা হলে আল্লাহর ন্যায়পরায়ণতা থাকল কোথায় ? নাকি একই কাজের দুই বার বিচার হবে ?
২।আপনি কি কবরে মুনকার নাকীর কর্তৃক লাশ জীবিত করার কাহীনি বিশ্বাস করেন ? করলে কিভাবে করেন ? না করলে, মৃত্যুর পর কেয়ামতের পূর্ব পর্যন্ত আত্মার জান্নাত জাহান্নামের ব্যবস্থা কিভাবে হবে বলে আপনার বিশ্বাস ?
৩। এক্ষেত্রে যেসব হাদীসে কবরে লাশ জীবিত করার কথা বলা হয়েছে সেসকল হাদীসকে আপনি অস্বীকার করলেন না ?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×