somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিতের ধর্মকথন ও নিওলিবারাল ধর্মব্যবসা

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্বে যখন ধর্মন্ধতার বিরুদ্ধে প্রগতিশীলেরা তাদের স্ব স্ব স্থান থেকে প্রতিবাদ শুরু করেছে। ঠিক তখনি এক শ্রেনীর শিক্ষিত ধর্মব্যবসায়ীরা নতুন পদ্ধতিতে নতুন কায়দায় শুরু করেছে ধর্মের অপভ্রঙশ গাজন।
এই সেদির এক নামকেওয়াস্তে ভদ্রলোকের সাথে কথা বলতে গিয়ে হঠ্যাত করে শুনতে হলো যে, প্রতিটা ধর্মপ্রান মুসলিমকেই তার নিজ ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ মনে করতে হবে, নাহলে ধর্ম তার জায়গায় থাকবেনা। এই হলো নিওলিবারাল ধর্মব্যবসা।
আমার ক্ষুদ্র বুদ্ধির মস্তিস্ক বললো, যখনি সর্বশ্রেষ্ঠ কথাটি আসে ঠিক তখনি নিকৃষ্ট বা সর্বনিকৃস্ট শব্দটিও পাশাপাশি হাত ধরে চলে আসে। তাহলে একোন ধর্মকথন? যেথানে একটি ধর্মকে সবার উপরে উঠাতে গিয়ে অন্য সকল ধর্মকে নিকৃষ্ট করার পায়তারা করা হয় খুবই সুকৗশলে। এর একটা আভিধানিক নাম দেয়া যেতে পারে, যেমন ধ:রা যাক জার্মানির কথা, জার্মান বাহিনী প্রগাড় জাতীয়তাবোধে উজ্জীবিত হয়ে একের পর এক মানুষ হত্যা ্ও দেশের পর দেশে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়। এই মানুষ হত্যা এবং আগ্রাসী ভূমিকাকে কখোনেই মানবিক দৃষ্টি কোন থেকে সমর্থন দেয়া যায় না। যায় কি?
ঠিক এই জায়গাতেই নতুন পন্থা নির্ধারণ করেছে এই নিও লিবারাল ধর্মব্যবসায়ীরা। তারা জঙ্গীবাদকে সমর্থন দিচ্ছে না মুখে কিন্তু তাদের কার্যকলাপ দ্বারা সুন্দর ভাবেই বুঝিয়ে দিচ্ছে জঙ্গীবাদই একমাত্র পন্থা ইসলাম কায়েম করার জন্য। এই যে ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলার চেষ্টা চালাচ্ছে, এতে করে কি হবে? এতে করে বিশাল সঙখ্যক একটা জনঘোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক ক্ষোভ বিরাজ করবে। সকল ধর্মগোষ্ঠিই ভাবতে শুরু করবে যে তারাই সর্বশ্রেষ্ঠ। এবঙ এই সর্বশ্রেষ্ঠত্ব জাহির করার প্রবনতায় তারা আবার আরেক গুজরাটের জন্ম দেবে। অপরদিকে জঙ্গীবাদী সংগঠনগুলো খুব ভালো ভাবেই মেনে নেবে যে , বিশাল সঙখ্যক একটা ধর্মভিত্তিক জাতিগোষ্ঠীর সমর্থন পাচ্ছে তারা। এবঙ এটাই হ্ওয়া স্বাভাবিক।
খোদ বাঙলাদেরেই যদি একটি উদাহরন দিতে চাই তাহলে বলবো, এই দেশের কথিত বুদ্ধিজীবি ফরহাদ মজহারের কথা। তার ভুল তত্ব ও ভুল ব্যাখ্যায় একে একে জঙ্গীবাদের দিকে ধাবিত হচ্ছে সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবার থেকে উঠে আসা কোমলমতি ছেলে-মেয়েরা। যার প্রমান দেশে হিযবুত তাহরীর মতো সঙগঠনের রাতারাতি উত্থান। দেশের বিভন্ন জাতীয় দৈনিক গুলোতে বিভিন্ন সময়েই আমরা দেথতে পাই যে, বিভিন্ন সম্ভ্রান্ত ঘরের ছেলেরা হিযবুত তাহরীর কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে এবং রীিতিমত এর সংখ্যাটাও বেশ ভয়ংকর। ঠিক এমটি কিন্তু ঘটেছিল জার্মানিতেও, নিটসের সুপারম্যান থিওরির ব্যাখ্যার কারণে হিটলার সাহেব নিজেকে ওই যুগের সুপারম্যান ভেবে কি ম্যাসাকারটাই না করলো।
যাই হোক, দায়িত্বটা আসলে আমাদের দেশের বুদ্ধিজীবিদের , যারা মানুষের জীবনাচারনের দিকপাল হতে পারে। ....... তো সেই প্রশ্নটিও রাখছি সেই দিকপালদের দিকে, যে তারা কি যথেচ্ছ পরিমানে বুদ্ধবৃত্তিক কাহ করে যাচ্ছে এই অবস্থা উত্তরণে। যদি নাই করে থাকেন তাহলে সামনের অশনিসংকেতের জন্যে তারা কি দায়ী না হয়ে পারেন?
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×