তোমার আচলে আমি আকাশ ছোয়ার স্বপ্ন দেখেছি,
ঘুমের ঘোরের দুঃস্বপ্নের ভয়াবহতায় প্রথম চিৎকারে তোমার নাম
অনন্ত আধারে আলোকের সন্ধানে খুজি তোমার ঐ প্রিয়মুখের আলোকিত হাসি
কন্টকময় এই পৃথিবী তুমি দেখালে তাই শত আঘাতেও ব্যাথিত হইনা, এত আশীর্বাদ রাশি রাশি।
অসীম একটা আকাশ আছে এই পৃথিবীর,অথৈ সমুদ্রের গভীরতা অতল
আত্নার ঘূর্ননে মায়ার বন্ধনে ভালোবাসার শিকলে বন্দী সকল সৃষ্টি,
আমার সকল ভালোবাসা সকল বন্ধন সকল মায়ার শিকল তোমার আচল
মমতাময়ী!সকল বিশালতার উর্ধের সৌরজগৎ অপেক্ষাও সুবিশাল তুমি।
বর্ননায় এই অসীমের সীমারেখা কে টানিবে, আছে কার বিকৃতির স্বভাব
ভয়,জয় বিভিন্নতার মাঝখানে হেরে গেলেও তুমি প্রেরনায় ভাস্বর,
সকল হাসির জোয়ারে ভাসাব তোমায় কতবার করেছি অঙ্গীকার
হেরে যাই বারেবার,তুমি তো নিশ্চুপ,পৃথিবী যে আমারে করে ধিক্কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



