somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কল্লোলিত সমুদ্র
যা লেখি সবই লেখি নিষ্ঠুর পৃথিবীর পক্ষে অথবা বিপক্ষে।রচয়িতার রচনা সার্বজনীন আর পাঠকের প্রতিক্রিয়া ব্যাক্তিগত।

ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দিয়ে কি হল???

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলেছে তো পরের মেয়ের বস্ত্র তাতে আমার কি!সবার সামনে চিৎকার দিয়ে একটা প্রতিবাদমুখর ভাষন দিয়ে পিছনে গিয়ে মুখ লুকিয়ে হেসে অনেকের মনেই বেজে ওঠে এই সুর।অনেকে আবার সার্চ করেন কোন ভিডিও পাওয়া যায় কিনা,সেটা নেহাৎ বিনোদোনের ব্যাপার হবে।তাদের উদ্দ্যেশে বলছি আপনি আজ অন্যের মেয়ের অপমান দেখে হাসছেন কাল আপনার মেয়ের যে এই অবস্থা হবেনা তার নিশ্চয়তা কি?এমন একটা সমাজের কথা বলতে পারবেন যেখানে মাতৃরূপী নারীচরিত্রের অস্তিত্ব নেই।
কি বলবেন মেয়েদের ড্রেসআপ খারাপ!মানুষের জন্মরহস্য জানেন তো,না জানলে আমার পক্ষে এর চেয়ে সহজ কোন মাধ্যমে এত কঠিন কথা বুঝানোর উপায় নেই।
আসল খারাপ হচ্ছে আপনাদের চোখ,যে চোখের লেন্সে স্বাভাবিক মানবশরীর ফুটবলের মত দেখেন।প্রতিনিয়ত এই সমাজে দেখছি প্রতিটা অপরাধেরর কারন হিসেবে দায়ী করা হয় অপরাধের শিকারকে আর অপরাধীর কোন অপরাধ নেই,সে যেন আসমান থেকে নেমে এসেছে তার দায়িত্বই হল অপরাধ করা।প্রতিটা রাতে আমার দুঃস্বপ্ন টি.এস.সি.তে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক নোংরা ইতিহাস,শেষ রাতে আমার ঘুম ভাঙে লাঞ্ছিতা সে মায়ের চিৎকারে।
জননী, আমি অক্ষম সন্তান, তোমার সম্মানটুকু বাঁচাতে পারিনা।আমারে মরন দাও হে বিধাতা নয়ত এমন শক্তি দাও যেন সকল পাশবিকতার বিরুদ্ধে যেতে পারি সকল অমানিষা দূর করতে পারি।
আর খুলে দাও তাদের চোখ যারা এই মূহুর্ত পর্যন্ত আমায় নিছক পাগল ভাবছে।মাতৃত্বের অপমান চোখের সামনে দেখতে দেখতে হয়ত পাগলই হয়ে গেছি।
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দিয়ে কি হল?অপরাধী বিচারের আড়ালেই রয়ে গেছে।নববর্ষ আসতে বেশীদিন দেরী নেই।ওরা প্রস্তুতি নিচ্ছে।
১,০০০০০ পুলিশ(পুরুষ) সামনের নববর্ষে ওয়েস্টার্ন ড্রেসে নারী সেজে হাতে চুড়ি পড়ে বৈশাখী মেলায় ঘুরছে।হ্যান্ডকাপ সাথে রাখা জরুরী। মেলায় একদল নারীলোভী পিশাচও ঘুরছে।যখনি তারা নারীরূপী পুরুষদের গায় হাত দিয়েছে,তখনি পুলিশের হাতে গ্রেফতার।পৈচাশিকতা বন্ধে একটা সমাধান খুঁজতেছি।যদিও এই ক্ষুদ্রের কল্পনা আইনের চোখে তীব্র হাস্যকর,মারাত্মক দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×