ভেবেছিলাম তোমার আমার মনের
মাঝে ব্যাবধান এক স্বচ্ছ জানালার।
মনে হত ওতে চোখ মেলে তাকালেই
আমি দেখতে পারি, বুঝতে পারি,
তোমার মনে সুখ বসন্তের ফুল ফুটেছে,
অথবা আষাঢ়ের কালো মেঘের মত
দু:খ কষ্ট জমে আছে, প্রবল বর্ষণের অপেক্ষায়।
কিংবা বৈশাখী ঝড়ের মত কোন আবেগ,
তাকে গ্রাস করে আছে, দুমড়ে মুচরে দিচ্ছে একেবারে।
অথচ অবাক ব্যাপার কী জান ?
এই যে এত সব ভাবনা! কল্পনা, জল্পনা!
এসব একান্তই আমার ছিল। মনে হয়
অন্য ভুল গুলোর মতই এও এক তীব্র ভুল ছিল।
তোমার আমার মনের মাঝে আসলে আছে
মহাশুন্য, মহাকাশ অথবা এক অনন্ত মহাকাল।
তোমার মন যদি দুকূল ছাপানো নদীর মত হয়
আমার মন তাহলে দিগন্তবিহীন নীল আকাশের মত।
এভাবেই থাকুক, ব্যাবধান বাড়ুক ।
হারিয়ে যাও তুমি, অথবা আমি পালিয়ে বেড়াই।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




