দেবী অবাক ব্যাপার শোন!
তুমি যখন তাকাও আমার চোখে;
আমি কী দেখি জানো?
যাদুময় এক ছোট্ট ভুবন।
নীল জোছনার আলোয় রাঙা,
মায়াময় ছোট্ট জীবন।
তুমি বোঝ কিনা জানি না,
আমি বধীর হয়ে যাই সে সময়।
একদম এলোমেলো হয়ে যাই।
চোখে পরে না কোন কিছু আর,
কোন কথাই আর বুঝি না।
তখন যে যাই বলুক বা করুক,
অথবা আমায় দেখে যে যা খুশি ভাবুক।
সেসব কিছুই আমায় স্পর্শ করে না।
আমি তাকিয়ে থাকি অবাক চোখে,
তোমার চোখ এত গভীর,
আমি হারাতে থাকি, ডুবতে থাকি।
আর সাথে দেখতে থাকি -
জোছনা রাঙা সে ছোট্ট পৃথিবী।
নীল সবুজে মিলে যে ফিরোজা,
তার রঙে রাঙানো আকাশ সেখানে।
নদীর জল ঘন কালো।
জোছনার অবাক আলোয়
কৃষ্ণচূড়াদের সবুজ লাগে।
যেন বেগুনী পাতায় সবুজ ফুল।
দূর থেকে ভেসে আসে,
গীটারে নিও ক্লাসিক্যাল সূর।
আমি হারাতে থাকি, হারাতে থাকি।
অনন্ত সময় কেটে যেতে থাকে।
বুকের কাছে জমে থাকা
বরফ শীতল কষ্টটা, চোখের ভাষা হয়ে যায়।
তোমাকে নি:শব্দে বলি, চোখে চোখে বার বার।
ভালোবাসি! ভালোবাসি! বোঝ তুমি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

