শোন পাখি,
মনে কর তোর একদিন খুব মন খারাপ।
আর সেই সাথে আকাশেরও।
তুই তখন আকাশে তাকাবি,
ওখানে যদি কালো মেঘের ভাজে,
ছাই রঙা কোন মেঘ দেখিস?
ভেবে নিস ওটা আমি।
বৃষ্টি হয়ে তোর গায়ে ঝরে পরার অপেক্ষায়।
আবার ধর সন্ধ্যা হয়ে গেছে।
শহরের বাতি গুলি এখনও জ্বলে উঠেনি,
তোর মনে অবসাদ, অকারণ বিষন্নতায়,
তুই জানালায় বাইরে তাকাবি,
ওদিকে যদি কোন কাক ঊড়ে যেতে দেখিস!
ভেবে নিস ওটা আমি,
আকাশের সীমানা পেড়োচ্ছি তোর বিষন্নতা কাটাতে।
আবার ভাবতো এমন, তুই একা কখনও,
কোথাও কেউ নেই,
হেটে যাচ্ছিস কোনও জনহীন রাস্তায়,
আশে পাশে গাছ গুলোকে দেখবি,
ওদের পাতা গুলি যদি নড়তে থাকে মৃদু হাওয়াতে,
বুঝে নিস সে হাওয়া আমি,
তোরই সাথে সাথে আছি, হয়ে তোর সাথী, নির্জনতার।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




