বদ্ধ ঘর দুয়ার
আর বদ্ধ জানালায়,
মিছে আলো বাতাস।
আর মেকী ফুলের সুবাস।
আশারাও যেখানে দুরাশার মত,
এতটুকু আকাশ পরে না দৃষ্টি সীমানায় ,
প্রাকৃতিক শুধু তুমি আর আমি।
প্রাণ নেই, গান নেই,
সুর নেই, তাল নেই।
জড়ের ভীড়ে জীবন্ত শুধু আমরাই,
শুধু আমাদের মনের জানালারা খোলা।
সে খোলা জানালায় ঝড়ো হাওয়ার মাঝে,
আমাদের হাতে হাত, শক্ত বাধন।
আর তারই মাঝে আমরা দুজন
রচে চলেছি আমাদের শ্রেষ্ঠতম কবিতামালা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


