চক্ষে আমার তৃষ্ণা
২২ শে জুলাই, ২০১৫ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ অনেক দিন,
অনেক রাত
আর অনেক মুহুর্ত শেষে।
তুমি এসে দাড়ালে,
মনের আঙিনাতে যেন,
সে মন ভোলা হাসি হেসে।
নাও ফিরিয়ে নাও এবার
কষ্ট গুলো সব,
যা দিয়েছিলে কাছে এসে।
আমি অনেক বয়েছি সব,
আর সয়েছি অনেক
শুধু তোমাকেই ভালোবেসে।
দেখ মনের উঠোন আজও
তেমনই আছে,
যা দেখেছিলে প্রথম এসে।
সেখানে ভালোবাসা আজও
খেলা করে দেখ,
রঙিন প্রজপতি ওড়ে আর হাসে।
শুধু মনে রেখ,
আকাশ মেঘলা হয়ে আছে,
নেই আর আগের মত,
ঐ মেঘগুলো শুধুই মেঘ না জেনো!
তারা তো কষ্ট জমাট বাঁধা,
তুমি দিয়েছিলে যত।
তবু বৃষ্টি হবে জানি,
যেকোন সময়ই,
বন্ধু হাত বাড়িয়ে রেখো।
যেভাবে ছিলে তুমি
আমার সব সময়ে,
ঠিক সেভাবেই তুমি থেকো।
ভালোবেসো তুমি,
কাছে থেকো,
আর হৃদয়ে ধরে রেখো।
মনে রেখো,
আমার সব কথা তুমি,
শুধু মনে রেখো।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন