যখন মনে হবে আমি আর কাছে নেই,
তোমার হাতের দিকে তাকিও,
আঙুলগুলোকে আলতো করে ঠোটে ছুঁইয়ে দিও,
তাতে যে ঊষ্ণতা পাবে, সেটাইতো আমি হয়ে আছি।
অথবা শরতের সকালে চলতি পথে হেটে যেতে,
কষ্ট হবে জানি, তবুও আকাশের দিকে চোখমেলে তাকিও,
নীল আকাশ মাঝে যদি, কোন সাদা মেঘ ঊড়ে যেতে দেখ,
ভেবে নিও সেটাও আমি, এখন মেঘ হয়ে গেছি।
রাস্তায় অপেক্ষারত কোন যুবকের ক্লান্ত চোখের দিকে,
সবার চোখ বাঁচিয়ে, যদি পার তবে লুকিয়ে তাকিও।
তাতে যে আকুলতা খুঁজে পাবে, তোমার মন ভরে যাবে,
তোমার স্মৃতিতে আঁছড়ে পরবে আমার চোখের আকুলতা।
ঝুম বৃষ্টিতে কোন যুগল ভিজেটিজে একেবারে একাকার?
তবু তাদের গল্পে ক্লান্তি নেই, সেদিকে একটিবার তাকিও,
তাদের আনন্দময় হাসিমুখে তুমি খুজে পাবে,
আমাদের বৃষ্টিতেঘেরা, ভালোবাসাময় দিনগুলির ব্যাকুলতা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

