দেবী - ২২
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবী, এইতো তুমি,
এই যে আমার পাশে।
এই তো আমায়
ছুঁয়ে দেয়া সে হাওয়ায়,
তোমার চুলের সুবাস ভাসে।
ঐ যে দেখি, হাতটি তোমার,
দিয়েছো কাজল চোখে?
ঐ তো দেখি গল্প কর,
হাসি মাখা মুখে।
সব মনে হয় ঠিকই আছে,
আগের মত সবই।
আমি আছি যেমন ছিলাম,
আগের মতই কবি।
কিন্তু জানো, কবিতা আমার,
হয়ে গেছে ঘাঁস।
ভুল ছন্দ, ভুল কথাতে
আমার বসবাস।
যোজন যোজন দূরে এখন,
তোমার আমার মন।
আমি এখন অন্য মানুষ,
নই তো আর আপন।
জানি আমি সবই মানি,
এক দুজনা নই,
তবু তোমায় ভেবে কেন,
কষ্টে পাগল হই?
আমরা দুজন খুব আলাদা,
মিল কিছুতে নাই,
যেমন আছে সেটাই ভালো,
এটাই আমি চাই।
অমিল হবে আর মিল হবে?
এটা কোন খেলা?
আমার চেয়েও ভালো মানুষ,
খুজলে পাবে মেলা।
আমি ছিলাম সবকিছুতে,
এখন তো আর নাই,
না থাকাতে কী হয়েছে,
কিছুই তো হয় নাই।
তবু কেন মনে আমার,
এটাই শুধু রয়,
তুমি আমি আলাদা দুজন,
তা তো হবার নয়।
যত দূরেই যাই না আমি,
কোথায় আর হারাবো,
ছুটে যেতে যেতেও জানি,
পিছফিরে তাকাবো।
কবির মত তাই দেখো না,
বলছি তোমার কাছে,
তোমার হাতে আমার হাতের,
ছোঁয়া লেগে আছে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন