নির্বোধ অহংকার মানসিক অন্ধকারে
অযথা ক্ষোভে সাজানো যুদ্ধবাজ।
হে অনুভুতির অশোভন খেলোয়াড়,
অভিশাপ, তুমি অভিশাপ জেনো,
নতুনে নতুনে সব আলোময় জীবনে
কুৎসিত বাঁধা তুমি, বেলজ্জ অন্তরায়।
ক্ষোভ,ক্ষীণতা আর অজস্র ক্ষুদ্রতায়
দূর্বল মানসিক বাঁধণে-
গড়ে ওঠা অমানুষ,
বিশ্বাসের হন্তারক অকারণে,
হে অবিশ্বাসী সহচর,
তোমার অভিনয় নিরন্তর,
আর নির্লজ্জ বেঁচে থাকায়,
অকথ্য অভিশাপ জমে,
ক্ষোভে ফাঁটে, বড় হয়, ভয়ানক -
যেন বিদ্ধংসী পারমানবিক এক,
সভ্যতানাশী ঘৃণার আগুনে।।
হে অনুভুতির অশোভন খেলোয়াড়,
আজ তাই নির্বাসিত তুমি -
জনম জনম অবিরাম,
নির্বাসিত আর কলুষিত রবে
আমার এই আলোকিত জীবনে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



