somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ সবাই এই অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাকে হারিয়েছি আজ অনেক বছর। ২০০৯ সালের ৩১ অক্টোবর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় আমার মমতাময়ী “মা”। “মা” মারা যাওয়ার পর কারো কাছ থেকে পাই নাই মায়ের সেই শাসন, মমতা ও ভালবাসা। কোন দিন পাওয়া সম্ভবও না।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইফের শেষের দিকে “নিপার” সাথে কথা বলা এর পর বন্ধুত্ব। এই সুবাদে তার পরিবার এর সবার সাথে পরিচয় হওয়া। এই পারিবারের সাথে মেশা। সবার আন্তরিকতা ও ভালবাসায় এক সময় মনে হয়েছিল এই পরিবার ও আমার আরেকটা পরিবার। সবাইকে আপন করে পাওয়া। সবাইকে আপন করে নেয়া তা খুব অল্প সময়ের ব্যবধানে হয়েছে।

প্রথম যখন তার মায়ের সাথে কথা বলি, আমার কাছে মনে হয়েছিল “অনেক বছর পর কোন মায়ের কাছে, আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পেলাম”। সন্তানের প্রতি সেই শাসন, মমতা ও ভালোবাসা সব কিছুই। প্রায় সময় তাদের বাসায় যেতাম। কোনদিন মেহমানের মতো শুধুমাত্র মেয়ে বন্ধু মনে করতো না। সব সময় নিজের ছেলের মতো মনে করতো। আমি আশ্চর্য হতাম। এতো অল্প সময়ে কিভাবে আমাকে এতো আপন করে নিয়েছিল। আমাকে খুব বিশ্বাস করত। আমিও তাকে আমি আমার মায়ের মত মনে করতাম। নিপার সাথে যখন কথা বলতাম উনাকে কখনো আন্টি বলে সম্বোধন করতাম না। সবসময় আম্মু বলে ডাকতাম।

আজ অনেক দিন যাবত তিনি অসুস্থ। ইন্ডিয়া যে দিন যাচ্ছিলাম, ঐ দিন(১৪/০২/১৩) দেখা করে আসছিলাম। দেশে এসে জানতে পারলাম, এর কিছু দিন পরেই অপারেশন করিয়েছে। কিন্তু যে সমস্যার কারণে অপারেশন করিয়েছে, তা পুরোপুরি সুস্থ হওয়ার আগেই আরেকটি সমস্যা দেখা দিয়েছে। গত পরশু(১৭/০৩/১৩) আবার দেখতে গিয়েছিলাম। তাদের বাসায় গিয়ে জানতে পারি উনাকে ঢাকায় নিয়ে গেছে।

আজ দুপুর বেলা উনার সাথে ফোনে কথা বললাম। কথা বলে বুঝতে পারলাম অসুস্থতার মাত্রা একটু বেশী। কান্না করার সাথে সাথে পাভেল (নিপার ছোট ভাই) এর জন্য খুব চিন্তা করছিলেন। উনার কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এই “মা”, এই পরিবার, নিজের ছোট ভাইয়ের মতো ভাই এর জন্য কিছু’ই করতে পারছিনা।
কিভাবে করবো?
আমার যে হাত পা বাধা!

সবাই আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ্‌ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।

আমিন.....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×