somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার কি কখনো এমন হয় না?
যেমন জীবনে ঘটে যাওয়া কিছু
যেটা একেবারে ভুলে যেতে চাও,
এমন ভাবে ভুলতে চাও যেন মনে হয়
এরকম যদি তোমার জীবনে না ঘটতো।
আমার জন্য আজকের দিনটা এমনি একটি দিন,
এবং অন্তহীন রাত।
আমিও চাচ্ছি সব টুকু ভুলে যেতে,
যখন তোমাকে শুনতে পাই,
কোন কথাতে, গানে,
আমি শুধু ভুলে যেতে চাই
তবু আমি ভুলতে পারি না,
অক্ষমতা আমাকে কুড়ে কুড়ে খায়।

টুকরো টুকরো জমানো স্মৃতিগুলো
যেগুলো সময়ের সাথে সাথে
ক্ষয়ে যায়, ধূসর হয়ে যায়,
ওই গুলো আমি হারিয়ে ফেলছি ক্রমে।
তোমার হাসি, গন্ধ, স্পর্শ সব
হারিয়ে ফেলছি।
তোমার পানের পাতার মত মুখটি
পর্যন্ত আমি ভুলতে বসেছি, আজব।
সবগুলো নয় অবশ্য,
যেগুলো আমাদের ভেতর দেয়াল তৈরি করেছিল সেগুলো নয়।

তোমাকে ভালবেসে আমি নিঃস্ব হয়েছি,
জানি, আমাকে ভালবেসে তুমি শুধু ভুলেই গেছ।
আমার জন্য এটিই যথেষ্ট ,
এই একটু সাময়িক ভালবাসা।

যদি আমাকে প্রশ্ন কর,
আমি স্বীকার করে নেব
আমি ভুলে যেতে চাই।

তুমি ঠিকই ধরেছ
যদি একটি প্রেমের চিঠি লিখতে হয়,
তাহলে তোমাকেই লিখব।

এজন্যই
আমি তোমাকে ভাল বাসি না আর একটু ও
মনে জমে থাকা,
ছোট ছোট কথা, স্মৃতি,
শব্দ, গান, গন্ধ
আমি খুঁজে খুঁজে বের করি,
তারপর সযত্নে একটি একটি করে মুছে দেই।

আমি তোমাকে ভাল বাসি না একটুও
আমার দিন ক্ষণ একেবার ঠিক ঠিক মনে আছে
যেদিন থেকে তোমাকে আর ভালবাসি না।

আমি জানতাম আমাকে থামতে হবে
এবং তোমাকে যেতে দিতে হবে,
এবং তোমাকে না যেতে দিলে,
আমাকে থামতেই হতো।

এই ভাল-
আমি তোমাকে ভাল বাসি না আর একটুও
এই শেষ সময়ে, শেষ রাতে
তাই তোমাকে আমার, এই শেষ চিঠি।





সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×