ছড়াকাব্য - ১৪
২৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়াকাব্য - ১৪মন আকাশে মেঘ জমেছে
চোখ ধরেছে বৃষ্টি,
অভিমানী সেই মেয়েটির
বরফ কঠিন দৃষ্টি।
প্রথম দেখার একটু আবেশ
লাগছিলোতো বেশ,
হয়নি বলা একটি কথাও
দিন যে হলো শেষ।
প্রেম সাগরে নাও ভাসিয়ে
কূল হারিয়ে একা,
কোন ভরষায় পাড়ি দেবো
নেইতো তার দেখা।
প্রথম প্রেমের হাতছানিতে
মন যে উড়ু উড়ু,
কাকে ডেকে বলবো শোন
এইতো জীবন শুরু।
মুঠোফোনের বোতাম টিপে
বার্তা ছেড়ে ভাবি,
সেই মেয়েটি ভাববে আমায়
উঠতি কোন কবি।
ইনবক্সে নেইকো মেসেজ
মন যে দিশেহারা,
ভারি নিঠুর সেই মেয়েটি
দেয়নি কোন সাড়া।
প্রেম নামের মাদকনেশা
মনটা কুঁড়ে খায়,
নিষেধ-বারণ-অনুশাসন
সব বিফলে যায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন