somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস টেকেন ,মিস আইডেনটিটি :!>

২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন ইশকুলে পরি আমার সহপাঠী ছিল জুলি।জুলি বেশ রুপসি হইবার গুনে তাহার পিছনে লম্বা লাইন লইয়া ঘুরতেন।মানে হিউম্যান চেইন আরকি।আমিও যে তাহার প্রতি দুর্বল ছিলাম না এমন নহে। যাকগা আসল কাহিনিতে আসি।একদিন পাড়ার সামছু ভাই আমারে একখান চিডি দিয়া কইল 'ছুডু বাই তুমি এই চিডিখানা কইল্য জুলি রে দিবা,মনে থাকে যেন'।
আমি পরদিন চিডিখানা পকেটস্থ করত ইশকুলে গমন করিলাম।লাঞ্চ পিরিয়ডে কোন ক্রমে চিডি খান জুলির সামনে রাইখা আমি দ্রুত অকুস্থল ত্যাগ করিলাম।
বাসায় ফিরে বিছনায় শুইয়া ভাবতাসি যদি কেহ জানিয়া লয় যে চিঠি পাচারে আমার হস্ত রইয়াছে তয় আমি শেষ।আকাশ পাতাল ভাবিতেছি এমন সময় ফোনের শব্দে আমি বাস্তবে ফিরিলাম
_হ্যালো
_হ্যালো আহসান?আমি জুলি>
(আমার হৃদস্পন্দন দুইখান মিচ হইয়া গেলো)
আমি বহু কষ্টে বলিলাম
_অহ জুলি।তা কি মনে কইরা ফোন দিলা?
_আজকে বিকালে জয়ে(রেস্তোরা) আমার লগে দেখা কর পিলিজ।
কইয়াই লাইন কাইটা দিল।
ততক্ষনে আমার বুকের ধুকপুকানি বাইরা চরম অবস্থা।

বিকালে যথা সময়ে তার সহিত দেখা করতে গেলাম।তিনি আমার জন্য অপেক্ষা করিতেছিলেন।কিছুক্ষন চুপ কইরা থাকার পর তিনি আমারে শুধাইলেন
-আহসান, এই পত্র খানা কি তুমি লিখছ?
-না ,মানে... , আমি আমতা আমতা করি।
হঠাৎ করেই জুলি বাচ্চা মেয়েদের মত কাদতে শুরু করলো।
আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম।বলিলাম
-একি!কাদছো কেন?
কাদতে কাদতে তিনি আমারে কইলেন
-আহসান আমি তোমাকে অনেক অনেক ভালবাসি।সাহস করে তোমাকে কখনো বলতে পারিনি।তোমার দেয়া চিঠিটা পড়ার পর আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবোনা।

আমি তো তখন পুরাই লুল।

যা হোক তাকে শান্ত করে তার চোখের পানি মুছে দিলাম।তার কান্না ভেজা চোখে চোখ রেখে বললাম
-আমিও যে তোমাকে ভালবাসি। আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি।
জুলির চোখের প্রচণ্ড ভালবাসার ঝলকানি আমাকে সিক্ত করে গেলো।

ভাবলাম থাকুক না, কেও যদি আমাকে ভালবাসে বাসুক না। কারো ভালোবাসা ফিরিয়ে দেবার সাহস আমার নেই।তারচে চলুক।

পুনশ্চঃ জুলি কেম্নে পত্র খানা আমার লিখিত বইলা ভুল করলো তা লইয়া আমিও বহুদিন আঁধারে ছিলাম।কিছুদিন আগে জুলির রুমে চিঠি খানা আবিষ্কার করার পর,সবকিছু আমার কাছে সরল হইয়া গেল।শামছু ভাই তার চিঠিতে নিজের নাম লেখেন নাই।তাতে জুলি ভাবছে আমিই চিঠিটা লিখছি। আমি জুলিকে আসল ঘটনা খুলে বলার পর কি হইল তা আরেক সময় বলব।আজকে আমার লুলায়িত পেরেম শুরুর ঘটনাই পড়েন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×