স্যালুট তোমায়
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শত খারাপ সংবাদের মাঝেও যখন কোন ভাল খবর দেখি তখনই মনটা ভাল হয়ে যায়। ঠিক তেমনি একটা খবর আজ ব্লগে পড়লাম। এতক্ষনে হয়তো আপনারাও জেনে গেছেন।
খবরটি হলঃ ধানমন্ডির ৯/এ তে একটি ছেলে আরেকটি মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। একদল বদমাশ একটি মেয়েকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেস্টা করলে সেই ছেলেটি এবং তার বন্ধুরা ইট হাতে ছুটে আসলে বদমাশগুলো গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এতে ছেলেটি আহত হয়।
এতটুকু পড়েই আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমার মনে হয় আমার মত আপনারাও একমত হবেন যে, আমাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভাল না। আর ঢাকা শহরে একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাও আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। সেখানে আজ আমাদের ঐ ভাইগুলি যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমরা স্যালুট জানাবো না তো কাকে জানাবো। এই অবস্থায় পুলিশের ভূমিকা ঠিক বাংলা সিনেমার মতই। সব শেষ হওয়ার পরে তাদের আগমন হয়। তাদের ডাকলেও বিপদ। উল্টা নিজেদেরই হেনস্তা হতে হয়। ঠিক এ যেন খাল কেটে কুমির ডেকে আনা। তাই, আমাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরই নিশ্চিত করতে হবে। শুধু তাই নয় ঐ ভাইগুলির মত অন্যান্যদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এই হোক আমাদের কামনা। ভাই আবারও তোমাকে স্যালুট। তোমার মত আমাদেরও উর্বর মস্তিস্কের পরিপুর্ণ বিকাশ হোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন