নোয়াখালীর পুরাতন জেলা শহর পৌরসভার ৯নং ওর্য়াড কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন স্থানে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মিলাদ-মাহফিলের মধ্যে দিয়ে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন প্রতিষ্ঠানটির উদ্যোগতা পরিচালকবৃন্দ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মো.কলিম উল্ল্যাহ সেলিম, রিয়ান্তা সুলতানা,সুব্রত পাল,কাজী আনোয়ারুল মামুনসহ একাডেমির শিক্ষক শিক্ষিকা ও নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উৎসুক এলাকাবাসী।
এলাকাবাসী জানান,অত্র এলাকায় ভালো মানের স্কুল হওয়ায় আমরা গর্ববোধ করছি। আমাদের এলাকার এক থেকে দুই কিলোমিটারের মধ্যে কোন কিন্ডার গার্টেন না থাকায় কোমলমতি শিশুদের অনেক দূরে গিয়ে পড়ালেখা করতে হয়,ফলে অনেক শিশুরাই স্কুল থেকে এসে অসুস্থ হয়ে পড়ে। যার কারণে শিশুরা পড়ালেখা ছেড়ে দেয়।এই এলাকায় কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি হওয়াতে এলাকার সকল শিশুরাই লেখাপড়ার সুযোগ পাবে।
পৌরসভার ৯নং ওর্য়াড মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার জানান, কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি এই এলাকায় হওয়াতে বাচ্চাদের চেয়ে মায়েদের অনেক সুবিধা হবে।কষ্ট করে আর দুরে যেতে হবে না। সংসারের কাজ ফেলে বাচ্চাদের জন্য স্কুলে বসে থাকতে হয় এখন আর বসে থাকতে হবে না।
জানতে চাইলে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশান অফিসার রিয়ান্তা সুলতানা জানান,সেবাই আমাদের মূল লক্ষ্য।এই প্রতিষ্ঠান আমাদের একার নয় এলাকার সকলের জন্য আমাদের এই প্রতিষ্ঠন। কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার প্রসারনের মাধ্যমে এই এলাকায় শিশুরা পড়ালেখা সুযোগ পাবে।
কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষিকা নাইমুন নাহার জানান,এই প্রতিষ্ঠানটি হওয়াতে শিক্ষার মানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর পুরাতন জেলা শহরে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি‘র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।