somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Malcolm X (1992) : আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গদের নেতা ম্যালকম এক্সের বায়োগ্রাফি ও ডেঞ্জেল ওয়াশিংটনের দুর্দান্ত অভিনয়

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনের অন্যতম নেতা এবং আফ্রো-আমেরিকান মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা ম্যালকম এক্সের বায়োগ্রাফি নিয়েই মুভির গল্প। জন্মগ্রহণের প্রথমদিকে তাঁর নাম ছিলো ‘ম্যালকম লিট্‌ল’ এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর ম্যালকম এক্স নামে অধিক পরিচিতি পান। বিভিন্ন সময়ে তিনি আল-হাজ্জ মালিক, আল-শাব্বাজ নামেও পরিচিত ছিলেন। মূলত কৃষ্ণাঙ্গ আন্দোলনের প্রধান নেতা এলিজা মুহাম্মদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তিনি ইসলামি ও কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে নিজেকে যুক্ত করেন।


এলিজা মুহাম্মাদ এবং ম্যালকম এক্স সম্পর্ক কিছু ধারণা থাকায় মুভিতে তাঁদের রিপ্রেজেন্ট ছিলো অনেকটাই সাংঘর্ষিক, তাই মুভি উপভোগের চেয়ে অনেকটাই দ্বিধা-দ্বন্দ্ব আর অস্বস্তিতে ভুগেছি। ‘ন্যাশন অব ইসলাম’ বা ম্যালকম এক্স’এর কার্যক্রম কিছুটা বিতর্কিত উপস্থাপন করা হয়েছে। অবশ্য আমেরিকায় তাঁকে বিতর্কিত ও ইনফ্লুয়েন্সাল ধর্মীয় নেতা হিসেবেই অনেকে এখনও মনে করে থাকেন।


***** স্পয়লার অ্যালার্ট *****

ছোটবেলা থেকেই শৃঙ্খলাবিহীন জীবন-যাপন করতেন ম্যালকম লিটল। একটি মামলায় কারাগারে বন্দী থাকা অবস্থায় মুসলিমদের সংস্পর্শে এসে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে শিয়া মুসলিম হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ‘ন্যাশন অব ইসলাম’ এর সদস্য নির্বাচিত হন। অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে নিজের নামের পদবি পরিবর্তন করে রাখেন ‘ম্যালকম এক্স’, এবং এই নামেই অধিক পরিচিত পান। নিজের নিষ্ঠা-আত্মত্যাগ এবং পরিশ্রমে ‘ন্যাশন অব ইসলাম’ এর অন্যতম প্রভাবশালি নেতা এবং মুখপাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। কিন্ত দলীয় প্রধান এলিজা মুহাম্মাদের সাথে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে দীর্ঘ বারো বছর জড়িয়ে থেকেও ন্যাশন অব ইসলাম ত্যাগ করেন।


‘ন্যাশন অব ইসলাম’ ত্যাগ করে নিজেই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সুন্নি মুসলিম তরিকায় দীক্ষিত হন। অতঃপর পবিত্র হজ্জ পালন করার জন্য মুসলমানদের অতি পবিত্র স্থান সৌদি আরবের মক্কায় গমন করেন। পবিত্র হজ্জব্রত পালন করে ‘ম্যালকম এক্স’ আফ্রিকা মহাদেশ এবং মধ্যপ্রাচ্যের অনেক স্থানে ভ্রমণ করেন। ফলে তাঁর মাঝে বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। মানুষের মাঝে এতো জাতিভেদ প্রত্যাখ্যান করেন তিনি।


অতঃপর আমেরিকায় প্রত্যাবর্তন করে আবারো ধর্মীয় কার্যক্রমে নিজেকে নিযুক্ত করেন। বিভিন্ন ইসলামী দল, মুসলিম মস্ক, ইনকর্পোরেটেড এবং সকল আফ্রো-আমেরিকানদের নিয়ে একটি ধর্মনিরপেক্ষ সংগঠন ”অরগানাইজেশন অব আফ্রো-আমেরিকান ইউনিটি” প্রতিষ্ঠা করেন। নেশন অব ইসলাম ত্যাগ করার এক বছর পার হওয়ার আগেই ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কে ম্যালকম এক্স জনতার সামনে বক্তৃতা দিচ্ছিলেন। কিন্তু কিছু গুপ্তঘাতক এবং আততায়ী বক্তৃতা মঞ্চেই তাঁকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেন।


মুভিটির কেন্দ্রীয় চরিত্র ‘ম্যালকম এক্স’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হলিউডের শক্তিমান অভিনেতা ‘ডেনজেল ওয়াশিংটন’ এবং এলিজা মুহাম্মাদ চরিত্রে অভিনয় করেন অ্যাল ফ্রিম্যান জুনিয়র। বিভিন্ন সময়ে তাঁর সমর্থনে উৎসাহ ও সাহস যুগিয়েছেন তাঁর স্ত্রী ‘ব্যাটি শাবাজ’ এবং এই চরিত্র রূপদান করেন অ্যাঞ্জেলা ব্যাসেট। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত মুভিটি দুইটি বিভাগে অস্কার নমিনেশন পায় এবং ১৬টি পুরস্কার অর্জন করে। ডেনজেল ওয়াশিংটনের দুর্দান্ত অভিনয় আপনাকে আঁকড়ে ধরে রাখবে মনিটরের সামনে।


সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×