somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা

ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।

একবার শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম সাহেবকে জিজ্ঞেস করা হল, জীবনের সারকথা কী? উত্তরে তিনি এমন অতিব গুরুত্বপূর্ণ ২০ টি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন যা স্বর্ণাক্ষরে লিখে রাখার মত। চলুন, চোখ বুলিয়ে নেয়া যাক তার মূল্যবান সেই কথামালায়ঃ

০১। সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর।
০২। চেষ্টা কর সারা জীবনে যেন তোমার বিরুদ্ধে কোন ব্যক্তির কাছে অপর কারও অভিযোগ উত্থাপন করতে না হয়। আল্লাহ তাআলার কাছে তো নয়ই।
০৩। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা-ই পছন্দ করো।
০৪। কোথাও এ কথা বলো না যে, আমি আলেম তাই আমার সাথে অনুগ্রহপূর্ণ আচরণ করুন। এটি কখনোই কাম্য নয়। বরং সর্বক্ষেত্রে চেষ্টা কর দ্বীনদারী নিয়ে চলার।
০৫। সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। রিজিক হিসেবে যা পাবে, তকদিরের ফায়সালা মনে করে সেটাকেই রাজার হালে খাবে এবং এর উপরেই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ তাআ'লার কোন নেয়ামতকেই তুচ্ছ ভাববে না।
০৬। আল্লাহ তাআ'লা ব্যতীত অন্য কারো থেকে কোন কিছু আশা করো না।
০৭। বিগত দিনের তুলনায় পরিশ্রমের পরিমান বৃদ্ধির মাধ্যমে নতুন আগত প্রতিটি দিনকে সুন্দর করে সাজিয়ে নাও।
০৮। সর্বাবস্থায় বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।
০৯। প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় ইস্তিগফার পাঠ করার অভ্যাস কর।
১০। নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।
১১। কখনোই উচ্চস্বরে কথা বলো না। এমনকি, ছোট বাচ্চাদের সাথেও নয়।
১২। যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো এবং সম্মান করো। মনে রাখবে, এই সম্মান এবং ভালোবাসার পরিমান যেমন হবে তোমার রিজিকের পরিমানও তেমনই হয়ে থাকবে।
১৩। চেষ্টা কর সারা জীবন যাতে সফল মানুষদের সাথে ওঠাবসা করতে পারো। এতে করেই হয়তোবা একদিন তুমিও তাঁদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে।
১৪। প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।
১৫। পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে তোমার উত্তম আচরণের পরিমান যেমনভাবে তুমি বৃদ্ধি করে নিবে, তোমার রিজিকও তেমনভাবেই বৃদ্ধি পেতে থাকবে।
১৬। সব কাজে মধ্যমপন্থা অবলম্বন করো।
১৭। জনসাধারণের সাথে সম্পর্ক রেখ। কারণ, তাদের থেকে অনেক কিছু শেখা যায়।
১৮। একজনের অভিযোগ অন্যের কাছে না করাই উত্তম। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।
১৯। সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়।
২০। বড়দের বৈঠকে চুপ থাকার অভ্যাস করো।

লেখাটি এক বন্ধুর নিকট হতে হোয়াটসএ্যাপের মাধ্যমে প্রাপ্ত। ঈষৎ সংশোধিত ও পরিমার্জিত।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×