আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। গত ১৩ সেপ্টেম্বর ২০১২ গিয়াছিলাম উপজেলা শিক্ষা অফিসে প্রাইভেটে মাস্টার্সে ভর্তি হবার অনুমতির জন্য। অনুমতি নিতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। অফিস সহকারি আমাকে সারা দিন বসিয়ে রেখে বিকালের দিকে তড়িঘরি করে অনুমতি ফরম দেন এবং টিও স্যারের স্বাক্ষর এনে দেন। এরপর সবার অফিসে উপস্থিত সকলের সামনে ২০০ টাকা দাবি করেন। আমি নিরুপায় হয়ে তাকে ২০০ টাকা দিতে বাধ্য হই। টাকা নিয়ে তিনি আমাকে এই বলেন যে, আমিতো কমই নিলাম ডিপিও অফিসে গেলে আপনাকে আরো বেশি টাকা দিতে হবে। হায়রে আমার দেশ। এ দেশ কবে দূনীর্তি মুক্ত হবে কেউ বলতে পারেন? আগামী ১৯ অথবা ২০ তারিখ ডিপিও অফিসে যাবো। জানি না সেখানে আবার ডিপিও স্যারের অনুমতি নিতে কত টাকা ঘুষ দিতে হবে?
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।