
শবে বরাতে হরেক রকমের বরফি ও লাড্ডু অনেকেই তৈরি করে থাকেন। বিশেষ করে নারিকেল দিয়ে। আজ আমরা শিখে নেব এই নারিকেল দিয়েই আরও একটি অত্যন্ত মজাদার লাড্ডুর রেসিপি। নামে লাড্ডু হলেও এটি খেতে একদম চকলেটের মত। আপনি চাইলে চকলেট হিসাবেও পরিবেশন করতে পারবেন অনায়াসে। চলুন, জেনে নিই একটি অসাধারণ রেসিপি “হোয়াইট চকলেট কোকোনাট লাড্ডু।"
উপকরণঃ
-নেসলে মিল্ক বার হোয়াইট চকলেট ২ টি( যে কোনও সুপার শপে পাবেন)
-কনডেন্সড মিল্ক অর্ধেক কাপ
-চিনি ১ টেবিল চামচ
-নারিকেল কোরানো ২ কাপ
-শুকনো নারিকেল অর্ধেক কাপ (এটা প্যাকেট আকারে সুপার শপে পাবেন)
যে ভাবে করবেনঃ
-চুলায় হাল্কা আঁচে নন স্টিক পাত্রে কনডেন্সড মিল্ক দিন। একটু পর এর মধ্যে নেসলে মিল্ক বার হোয়াইট চকলেট ২ টি ভেঙ্গে দিয়ে দিন। চিনি দিন, হাল্কা ভাবে নাড়তে থাকুন। এরপর কোরানো নারিকেলটা দিন।
-এবার অল্প আঁচে হালকা হাতে নাড়ুন ,মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
-ঠাণ্ডা হলে লাড্ডুর মত গোল গোল সাইজ করে নিন।
-এবার শুকনো নারিকেলে গড়িয়ে নিন।
-মনের মত করে সাজিয়ে পরিবেশন করুন।
*****************************************************
কনডেন্সড মিল্ক ও টক দই দিয়ে তৈরী করে ফেলুন অত্যন্ত মজার এক হালুয়া মাত্র ৬ মিনিটে

কনডেন্সড মিল্ক ও টক দই দিয়ে হালুয়া? হ্যাঁ, কেবল এই দু'টি উপাদান দিয়েই তৈরি করতে পারবেন অত্যন্ত মজার একটা হালুয়া। দারুণ এই হালুয়াটি মাইক্রোওয়েভে করতে লাগবে মাত্র ৬ মিনিট। আর চুলায় করতে চাইলে মাত্র ১৫ মিনিটেই পরিবেশন করতে পারবেন। এতে আরও থাকছে বাদাম ও কিসমিসের সুস্বাদ। বড়রা তো বটেই, বাচ্চারাও শখ করে খাবে আর আপনার হাতের জাদুর তারিফ করবে সবাই। চলুন, জেনে নিই রেসিপি।
উপাদানঃ
ঃ কনডেন্সড মিল্ক ১ টিন
ঃ টক দই ৩ টেবিল চামচ
ঃ ঘি ১ চা চামচ
প্রনালিঃ
-ঘি ,টক দই, কনডেন্সড মিল্ক এক সাথে মিশিয়ে একটি ওভেন প্রুফ বড় বাটিতে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ার এ দিয়ে ৩ মিনিট রাখুন । বড় বাটি ব্যাবহার করতে হবে, না হলে মিশ্রনটি ছলকে বাইরে চলে আসবে।
-এরপর বাটিটা বের করে একবার নেড়ে নিয়ে আবার ওভেনে হাই পাওয়ারে দিয়ে ৩ মিনিট রাখুন।
-এবার বাটিটা বের করে দেখবেন হালুয়া ঘন হয়ে মাখা মাখা হয়ে এসেছে। এবার এটা ঠাণ্ডা হতে দিন।
-যারা চুলায় করতে চান সবকিছু মিশিয়ে নন স্টিক পাত্রে দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রাখবেন, মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবেন।
-হালুয়া হয়ে গেলে মনের মত বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন খুবই সুস্বাদু টক দই আর কনডেন্সড মিল্ক হালুয়া।
***************************************************************
-----সূত্র: প্রিয় লাইফ
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





