somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে হতবিহ্বল করে দিয়েছে বাংলাদেশ

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অভিষেকে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ভারতকে ৭৯ রানে হারাল বাংলাদেশ। বলা হচ্ছে, এ জয়ের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে গেল মাশরাফি-সাকিবরা। মিরপুরে এ পরাজয়ের পর ভারতের অনলাইন সংবাদমাধ্যমে প্রশংসাই করা হয়েছে বাংলাদেশের। বলা হয়েছে অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হতবিহ্বল করে দিয়েছে মাশরাফিরা।

মিরপুরে খেলা শেষে ভারতের টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে বলেছে, ‘অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হতবিহ্বল করে দিয়ে ৭৯ রানে জিতেছে বাংলাদেশ।’ দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, ‘ভারতকে সম্পূর্ণরূপে পরাজিত করেছে বাংলাদেশ। ৭৯ রানের পরাজয়ের পর ভারত ছত্রভঙ্গ।’ অভিষিক্ত মোস্তফিজের ৫ উইকেটে ভারতকে বিমূঢ় করে দিয়ে ৭৯ রানে জয় ঘরে তুলেছে বাংলাদেশ। এই শিরোনাম করেছে এনডিটিভি। জি-নিউজ বলেছে, বাংলাদেশের কাছে ৭৯ রানে ভারতের পরাজয়।

তবে পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকাগুলো বাংলাদেশ ও ভারতের প্রথম ওয়ানডের নিউজ করলেও খেলা শেষে কোনো আপডেট খবর দেয়নি।
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশের ছোড়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করকে নেমে ২২৮ রানে সব উইকেট হারায় ভারত। মোস্তাফিজুর ৫ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে এবং মাশরাফি একটি উইকেট নিয়েছেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশের ক্রিকেটে ১৮ জুন এক কালজয়ী দিন। আজ থেকে ১০ বছর আগে এই দিনে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ দল। আজ যেমন মিরপুর ওই দিন কার্ডিফে। মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ওই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা।

-----------------তথ্যসূত্র ঃপ্রথম আলো














গতকালের খেলার পরে ক্রিকেট রংগ ঃ-








★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ রাত ১২:২৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×