ফেনীতে হারবাল চিকিৎসার নামে প্রতারণা - ভুয়া ডাক্তার আটক কলিকাতা হারবাল সিলগালা
০৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীতে জটিল কঠিন বিভিন্ন রোগ ও যৌন চিকিৎসার নামে ব্যাঙের ছাতার মতো শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠা হারবাল চিকিৎসার নামে রোগীদের সাথে অহরহ প্রতারণা চলছে।
গত সোমবার দৈনিক ফেনীর সময়ে তথ্য বহুল সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খানের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের মহিপালে এক ভূয়া ডাক্তারকে আটক করে জরিমানা আদায় ও একটি হারবাল চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওরিশ, অশ্ব-ভগন্দর চিকিৎসার নামে শরাফত আলী নামে কথিত ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করে আসছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে ওই ‘ডাক্তার’ প্রথমে গা-ঢাকা দিলেও পরে আশপাশের দোকানদারেরা তাকে এনে আদালতের সামনে হাজির করে। এছাড়া তার পাশ্ববর্তী কলিকাতা হারবাল নামের প্রতিষ্ঠানে কথিত ডাক্তার ও কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায়। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত ভূয়া ডাক্তারকে নগদ ১হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং কলিকাতা হারবাল চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দেয়।
সুত্র : ফেনীর সময়
ফেনী সংবাদ লিংক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন