মৌলবি নূরুল হক বাঙালি চিন্তকদের এক মহাজন---(২) সৈয়দ মবনু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মৌলবি নুরুল হকের চিন্তায় বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স.)
নেতা মানে মানুষ, হযরত রাসুল (স.)কে মানুষ বলা যাবে না, তাই নেতা বলা যাবে না। এখনও কারো কারো বিশ্বাস এখানে আছে। বিশ্বাসের নামই ঈমান, এটা যাদের ঈমান তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলবো-হযরত রাসুল (স.) মানুষ ছিলেন, পূর্ণাঙ্গ মানুষ। তিনি রাসুল ছিলেন আল্লাহর পক্ষ থেকে। তাই তিনি মানুষ হয়েও মানুষ থেকে পৃথক। তিনি নেতা এবং বিশ্বনেতা। পাকিস্তান যুগে রাসুলকে নেতা বলার সাহস বিশাল ব্যাপার ছিলো। মনে হয় এই ভাবে বই লিখে রাসুলকে নেতা বলার মতো সাহস তখন দু-একজন ছাড়া কারো ছিলো না। এই দু’একজনের একজন মৌলবি নূরুল হক। মৌলবি নূরুল হকের সাত পৃষ্ঠার গ্রন্থ ‘বিশ্বনেতা’ আল ইসলাহ পাবলিশিং হাউস থেকে লেখক পত্নী বেগম নুরুন্নেসা হক কর্তৃক ১৩৬০ বাংলার বৈশাখে প্রকাশিত হয়। আজ অনেকেই বুঝতে পেরেছেন ‘সাইয়েদুল কাওনাইন’ মানে বিশ্বনেতা। এইতো গেলো, যারা রাসুলকে ‘সাইয়েদুল কাওনাইন’ মানেন তাদের কথা। আর যারা মানেন না? তাদেরতো ভাষার পরিবর্তনে কিছু আসে যায় না। এখানে প্রয়োজন যুক্তি-তর্কের। মঞ্চে যদি হয় যুক্তি-তর্ক, তবে জ্ঞান থেকে মুখের শক্তির গুরুত্ব থাকে বেশি। কিন্তু যদি বইয়ের পাতায় হয় যুক্তি-তর্ক, তবে প্রয়োজন হয় বিশ্লেষনের। এই গ্রন্থে মৌলবি নূরুল হক হযরত মুহাম্মদ (স.) কে বিশ্বনেতা বলে চিহ্নিত করতে বেশ যুক্তির আশ্রয় নিয়েছেন। তিনি মূলত সকলের জন্য লিখেছেন এই গ্রন্থটি। তৎকালিন মূল্য ছিলো মাত্র দুই আনা।
(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।