কবিতা' তুমি চলে গেছো দুরে
আমাকে একাকি ছেড়ে,
ইদানিং ওরা এসে বলেনা
তোমার খাতায় ,ডাইরীর পাতায়
আমদের সাজিয়ে নাও।
শব্দেরা আর ভিড় করে না
ছণ্দ গুলোও কানের পাশে আর বাজে না।
বুকের আবেগ, কথা মালা হয়ে আর আসে না
ওরা আর বলেনা তোমার কলম তুলে নাও
আমদের গ্রন্থিত করে দাও!
কেননাঃ
এখন কেউ কবিতা পড়ে না
একটু শুনতেও চায় না।
কিবা তাদের আর দোষ ?
চারিদিকে শুধু যে রোষ,
হাহাকার আর ক্ষোভ
হিংসা বিদ্বেশ সিমাহীন লোভ।
মানুষ শুধু শান্তি চায়
হালে ফিলে যদিও শাস্তী পায়।
দু'মুঠো খেয়ে বাঁচতে চায়
রাতে যেন ঘুমাতে পায়।
স্বাধিনতা এসেছিলো শৃংখল ছিড়তেই
স্বাধিনতা আজো আছে কাগজের পাতাতেই।
বেনিয়া মুক্ত , হানাদার মুক্ত
তার পরেও কেনো শিকল যুক্ত?
রক্তের দামে প্রানের ওজনে
ছিনিয়ে যাঁরা এনেছিলো
কত কিযে তাঁরা ভেবেছিলো।
জাতী দেশ কোনটাই নয় মুক্ত
বেপারিদের স্বার্থবাদের শৃংখলে অবরুদ্ধ।
তাইঃ
কবিতা কেউ শোনেনা
গল্প কথাও পড়েনা,
ব্লগেও বসে না।
মুক্তি চায়, জীবন চায়
কোথা'পাবে সেসব
মেলানো যে বড় দায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



