শুনেছি পড়েছি বহুবার
তার পড়েও বলছি আবার।
ভিক্ষা চাহি না মাগো
সামলাও তোমার কুত্তা।
মোটা- সোটা স্যালারি কিংবা বেতন
নাও ফিরিয়ে করি আজ এই নিবেদন।
তোমার ঐ বেতন চাই না
বোনাস টাও নয়!
শুধু মিনতি আমার
বাজার টা যদি থামাও।
বড় বড় নোট শুধু দেখে দেখে
পেট ভরে কি তা পকেটেতে রেখে?
দোকানের বাকি আরকারেন্ট বিল, গ্যাসে
সব টাকাই গ্যাছে।
বেতন যা পাই মাঝ মাসেতেই নাই,
বাকি সময়টাতে আমরা কি খাই?
ঘুষ উপড়ি কিছুই
আসে নাতো কোন কাজে
বাজরটায় আগুন জ্বলে
দু-চোখেতে জ্বল গড়ায় তার ঝাঁজে।
দশ টাকার চাল পরাহত আশা
চুলোটাই জ্বলে না
জিবন তো আজ দুঃখ কষ্টের বাসা।
চাইনা বোনাস তোমার
চাইনা বেতনটাও বাড়ুক?
চাই শুধু বাজার নামের
পাগলা ঘোড়াটা থামুক।
ন্যায্য দামে দাও পন্য
বেশি কিছু নয়
দু বেলা পেলেই খুশি অন্ন।
শহজ করো রোগের দাওয়াই
ভালো থেকে বাঁচি সবে
তোমার কাছে একটু চাওয়া ই।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





