কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া গ্রামের সোন মিয়া নামের এক হতভাগ্য ৪ সন্তানের জনক ৩০ জুন দিনে তার মোবাইল সীমের প্রয়োজনীয় কাগজ পত্র খুঁজতে গিয়ে দেখতে পেলেন স্ত্রী হাসিনা আক্তার (৩৫) বিগত ১৩ নভেম্বর ২০১১ইং তারিখে গোপনে নোটারি পাবালিক মূলে একই এলাকার মৃত মানিকের পুত্র ৩ সন্তানের জনক শাহাজাহন (৩৮) নামের এক ব্যক্তিকে বিয়ে করেছে। ঘটনাটি জানা জানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ঐ দিন সোনা মিয়া তার মোবাইলে ব্যবহৃত সীমের কাগজ খোজাখুজি করার সময় হঠাৎ অন্য কাগজের সাথে নোটারি পাবলিকের একটি স্ট্যাম্প চোখে পড়ে। সে পড়ে দেখতে পায় তার স্ত্রী হাসিনা বিগত ৮ মাস আগে শাহাজান নামের উক্ত এলাকার এক যুবককে বিয়ে করার বিষয় গোপন রেখে তার সাথে অবৈধ সংসার করে আসছিল। ঐ সময় স্ত্রী ঘরের বাইরে ছিল। এ ঘটনা জানতে পেরে সোনা মিয়া স্থানীয় মেম্বারকে বিষয়টি অবহিত করে। পরে স্থানীয় চেয়ারম্যন নুরুল হক ও প্যানেল চেয়ারম্যান মেম্বার জসিম উদ্দিন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের পরামর্শক্রমে উক্ত মহিলাকে গোপনে বিয়ে করা স্বামী শাহাজাহানের হাতে তুলে দেন। এ ব্যাপারে মেম্বার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এখানে লিংক
স্বামী কাগজ খুঁজতে গিয়ে জানলেন স্ত্রী এখন অন্যজনের ! (শেয়ারিং পোষ্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।