somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা কেবল লাশ,হবেনা সারাদেশে গায়েবানা জানাজা, কিংবা কোন বিক্ষোভ অথবা এক আধটু হরতাল।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা কেবল লাশ,হবেনা সারাদেশে গায়েবানা জানাজা, কিংবা কোন বিক্ষোভ অথবা এক আধটু হরতাল।

ককসবাজারের কুতুবদিয়ার বেশ কিছু এলাকায় চলছে, জলদস্যদস্যুদের রাজত্ব ,প্রায় প্রতিনিয়ত ওরা মাছ ধরে ফিরতি ট্রলার মাছ সহ ছিনতাই করে নিয়ে যায় । অনেক সময় চাহিদা না মিটলে অসহায় জেলেদের বানায় টার্গেট ,চলে মুক্তি পনের বানিজ্য ।
দেশের বাইরে সোমালী জলদস্যদেরকেও হার মানিয়েছে ওরা।যেনো অপ্রতিরোদ্ধ! কিন্তু আজ ওদের বর্বরতা হারমানিয়েছে সাম্প্রতিক সময়ের চলমান সকল ঘটনা প্রবাহকে,
মুক্তিপন না পেয়ে ১৬ জন জেলেকে মানে জিবিকার দায়ে জলের সাথে সংগ্রামী ১৬ টি তাজা প্রাণ লাশ বানিয়ে জলে ভাসিয়ে দিলো ,যে জল ওদের খাবার জোগাত সেই জলেই ওদের জিবনের শেষ হলো ।
মূল ঘটনা এখানেই
অধিকাংশ ক্ষেত্রেই জেলেরা শুধু শ্রমের মূল্য পায় ,খাবার পায়, না নৌকো ওদের না জাল। পেটের দায়ে দিনের পর দিন জলে ভেসে ভেসে মাছের সন্ধানে দূর-দুরান্তের অনিশ্চিত ছফর ,হয়তোবা কখনো মাছ জোটে কখনো নয় ।কিন্তু সেই জল আজ, সিগনাল না থাকলেও নিরাপদ নয় ,নিম্নচাপের সময়টাতে প্রতি বছর অনেক জেলে মারা যান ,কিন্তু এখনো সে সময়টা আসেনি।
এখন তাদের ভাসায় জো চলছে মানে সিজন টাইম তাই আগামি ডালা মানে অফ-সিজনের খাবার জোগাতেই ওরা পূরোদমে মাছ ধরতে গিয়েছিলো কিন্তু হয়েগেলো লাশ।
ক'দিন আগে থেকেই স্থানিয় পত্রিকায় দেখেছিলাম যে জলদস্যূরা জেলেদের ছিনতাই করে নিয়ে গেছে তাদের পরিবারে চলছে মাতম,আজ অনলাইন নিউজ মিডিয়া খুলে হতবাক হয়ে গেলাম।

এই জলদস্যূদের তান্ডব চলছে বিগত কয়েক বৎসর যাবত, কিন্তু ওদের নিয়ে কারুর তেমন কোন মাথব্যাথা দেখাযায়নি। মানবাধিকার কমিশন কোন কথা বলেছেন বলে আমি জানিনা।
শুধু মাঝে মাঝে নৌ-বাহিনীর টহল কিছুটা দমিয়ে রাখে।
জলদস্যুদের তো জলে বাড়ি নয়? ঠিকানা আছে পরিচয় আছে, ধরবার মত শিকড় আছে, যদি সবাই সিরিয়াস হত তবে এই দুঃখ জনক ঘটনাটি হয়তো নাও ঘটতে পারত।

আজ কোন মিডিয়াতেই ওদের নিয়ে শোকের মাতম চলছে না ,টক-শো'তে জলদস্যূদের বিরুদ্ধে বিষোদগার হচ্ছেনা ,গ্রেফতারের দাবিতে মিছিল হচ্ছে না , ফাঁসির দাবিতো সুদুর পরাহত ।
ঐ সব অসহায় বনি আদম আজ লাশ হলো ওদের নিয়ে কোন আয়োজন কেউ করবে না ,এক চিলতে হরতাল কেউ ডাকবেনা একটা গাড়িও কেউ ভাংবেনা ।কিংবা ভবিষ্যতে জেলেদের জিবনের নিরাপত্তার দাবিতে কোন মানব বন্ধন হবে না।
এমন কি ওদের নামে কোন বিমা করাও নাই যে ওদের পরিবার কিছু পাবে।

প্রশাসনের যে রুপ আমরা বিগত কয়েক মাস যাবত সারা দেশে দেখছি , এমন কি এই কুতুবদিয়াতেই গত মাসের প্রথম সপ্তাহে বিক্ষোভ দমনে পুলিশ কত কঠোর ছিলো,তার সমান্য ছিঁটে ফোঁটা যদি ঐ সব দস্যূদের দমনে প্রয়োগ কর হয়, তবে জল জেলেদের জন্য নিরাপদ হয়ে যেতো।

কিন্তু এই সব জলদস্যূ রুপী মানবতার শত্রূরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে।

যদি এখন সরকার সিদ্ধান্ত নেয় তবে আগামি এক সপ্তাহের মাঝেই এই এলকার সকল জল দস্যূ ধরা পড়তে বাধ্য ,প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে ওদের ট্রেইল করা হোক।
ইতি পূর্বে বেঁচে ফেরত আসা মাঝিদের সহায়তা নিয়ে ওদের স্থল লোকেশন , ,গডফাদার কিংবা যে কোন শেল্টার গুঁড়িয়ে দেয়া হোক। সকল খুনিদের গ্রেফতার করে যথাযথ শাস্তি দেয়া হোক।

সকল মিডিয়া এব্যাপারে একতাবদ্ধ হয়ে নিউজগুলো কাভার করুক,দেশবাসির সামনে অতীতের ঘটনা গুলো তুলে নিয়ে এসে জনমত তৈরীতে সাহায্য করুক সেই আহবান জানাচ্ছি।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×