ভারতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতাসীন হবার পর অনেকগুলো রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ার পর সেখানকার জাতীয় উদ্যানে বাঘ-সিংহদের এখন গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস খাওয়ানো হচ্ছে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমর্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনের বলা হয়েছে, মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে সংরক্ষিত বনাঞ্চল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে বাঘ ও সিংহের খাওয়া হিসেবে এখন আর গরুর মাংসের পরিবর্তে মুরিগির মাংস দেওয়া হচ্ছে। আর ওই বনের ১৪টি চিতাবাঘ ও শকুনকেও মুরগীর মাংস দেয়া হচ্ছে। মুম্বাইয়ের অভিজাত রেস্তোরাঁগুলোতে 'বিফ স্টেক' বা ভাজা গরুমাংস পরিবেশন করা বন্ধ হয়ে গেছে।
ভারতে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজ্যে গরুর জবাই নিষিদ্ধ হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন , তার সরকার সারা দেশেই গরু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করতে চায়। এদেশে গোহত্যা কোনভাবেই মেনে নেয়া যায়না জৈন ধর্মাবলম্বীদের এক সমাবেশে বলেন রাজনাথ সিং। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলছেন, তার মতো গোহত্যা খুনের সমতুল্য এবং এর শাস্তিও হওয়া উচিৎ একই। মুম্বাইতে একটি পশু জবাইখানার কর্মীরা এই নিষেধাজ্ঞার প্রতিবাদে ৩সপ্তাহ ধরে ধর্মঘট করছেন। গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হলেও ভারতে মহিষের মাংস এখনো এর আওতার বাইরে রয়েছে। কিন্তু ধর্মঘটের কারণে বাজারে মহিষের মাংসও আর পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।