দুপুর হলেই চোখ যেন বন্ধ হয়ে আসে। একটু ঘুম না হলেই নয়। বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর তো কথাই নেই। কিন্তু অফিসে কাজের মাঝে এই ঘুম ঘুম ভাবের কারণে কাজে পূর্ণ মনযোগ দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। কাজ তো আর থেমে থাকে না, ঠিকই চালিয়ে যেতে হয়। যারা ঘরে থাকেন তারা কিছুক্ষন চোখ বন্ধ করে শুয়ে নিলে সমস্যা নেই কিন্তু যারা অফিসে থাকেন তাদের জন্য বেশ এটা বেশ যন্ত্রণাদায়ক। চিন্তা করবেন না। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনাদের জন্য রইল কয়েকটা কার্যকরী টিপস।
দুপুরে যা করবেন?
১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে।
২. খাওয়ার পর পানে পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এর ফলে ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।
৩. দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।
৪. যদি খুব ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। তারপর কাজে বসুন। এতেও ঘুম দূর হবে।
৫. কাজের ফাকে সম্ভব হলে মাত্র ১০-১৫ মিনিটের ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।
৬. একঘন্টা পর পর মুখে হালকা পানির ছিঁটা দিন। দেখবেন ঘুম দূরে পালিয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



