somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের কালচার !

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের দলের মধ্যে বিরোধিতার কারণে শেষ পর্যন্ত এ্যালেক্সিস সিপ্রাসকে পদত্যাগ করতে হলো। পদত্যাগের পাশাপাশি তিনি নতুন পার্লামেন্ট নির্বাচনের সুপারিশ করায় বলা যেতে পারে, গ্রিসের সমসাময়িক রাজনীতি থেকে সিপ্রাস অধ্যায়ের এখনই অবসান ঘটছে না। ইউরোপীয় ইউয়িনের চাপে পড়ে হোক বা গ্রিসের ভালর জন্যই হোক, সিপ্রাস ইউরোপীয় ইউনিয়নের ঋণ নিতে যে চুক্তিতে স্বাক্ষর করেছেন তার পক্ষে দাঁড়িয়ে তিনি যদি জনগণের ম্যান্ডেট পান তাহলে আরও এক সিপ্রাস অধ্যায়ের সূচনা ঘটবে গ্রিসে।

আর যদি তার সুপারিশ না মেলে ও বর্তমান পার্লামেন্ট বহাল রেখে নতুন কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাহলে হয়তো সিপ্রাসকে বাদ দিয়েই আলাদা এক গ্রিসের পথচলা শুরু হতে পারে।

দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পর আশির দশকে গ্রিস গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে শুরু করে। সেই থেকে সমস্ত সঙ্কট মোকাবেলায় গ্রিস জণগণের ম্যান্ডেটের ওপর ভরসা করে এসেছে। ইউরোপের দরিদ্র দেশ গ্রিস যখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পায় তখন আশা করা হয়েছিল, এবার গ্রিসবাসী অর্থনৈতিক মুক্তিও লাভ করবে। ইউরোপীয় ইউনিয়ন গ্রিসের পুনর্গঠনে মোটা অঙ্কের ঋণও দেয়। আইএমএফ ও বিশ্বব্যাংক এগিয়ে আসে। কিন্তু এই অর্থনৈতিক সহযোগিতা কাজে লাগাতে ব্যর্থ হয় গ্রিস। শর্ত মোতাবেক ঋণের অর্থ ফেরত না দিয়ে এক সময় দেউলিয়া হয়ে পড়ে দেশটি। এমন একটি বিপর্যয়কর অবস্থার মধ্যে আট মাস আগে সমাজতান্ত্রিক তরুণ সিপ্রাসের কথায় গ্রিসবাসী আশ্বস্ত হয় এবং তাকে রাষ্ট্র ক্ষমতায় বসায়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লড়াই এবং সমঝোতার মধ্য দিয়ে গ্রিসের জন্য নতুন ঋণ অনুমোদন করাতে সমর্থ হন সিপ্রাস। তার সহযোগী অর্থমন্ত্রীর নাটকীয় পদত্যাগে সিপ্রাসকে নিজের দলের মধ্যেই বিরোধের সম্মুখীন হতে হয়। আরও বেশখানিক পথ এগিয়েও সিপ্রাস আর পারলেন না, তাই তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হল।

একজন সমাজতান্ত্রিক ভাবধারার রাজনীতিবিদ হয়েও গণতন্ত্রের প্রতি সিপ্রাস যে আস্থা দেখিয়েছেন তাতে আমাদের বিশ্বাস, সে কারণেই এই সঙ্কটের মধ্যেও গ্রিস পথ হারাবে না। পৃথিবীর যে সব দেশে গণতন্ত্র রয়েছে সে সব দেশে রাজনীতিবিদরা সব সময় নিজের চেয়ে জনগণের ওপর আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে বড় বড় সঙ্কটে পড়েও সে সব দেশ পথ হারায়নি। এটাই গণতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠ মহিমা। প্রাজ্ঞজনদের মতো আমরাও বলতে চাই, গণতন্ত্র একটি নিকৃষ্ট শাসন ব্যবস্থা কিন্তু তার চেয়ে ভাল কিছুও নেই।

বিশ্বের যে সব দেশ গণতন্ত্রের কথা বলে সে সব দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সিপ্রাস বা গ্রিসের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সিপ্রাসের রাজনৈতিক পরিণতি যাই হোক না কেন, আমাদের বিশ্বাস জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়েই গ্রিস তার বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে আসবে।
সূত্র- দ্য রিপোর্ট২৪
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×