somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব-২ : জঙ্গি নয়, ঘাঁটিটি চালাতেন ব্রিটিশ এমআই-৬ এজেন্ট (ভিডিওসহ)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যানচেস্টার মেট্রোপলিটান ইউনিভার্সিটি থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে পড়াশোনা করা ড. ফয়সাল মোস্তফা এমআই-৬ এর তত্ত্বাবধানে বিশেষ ফোর্স স্পেশাল এয়ার সার্ভিস (এসএএস) ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত। র‍্যাবের হাতে গ্রেফতার হবার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ফয়সালকে। ভিডিওতে দেখা যায়, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে শান্তভাবে জবাব দিচ্ছেন এই ব্রিটিশ নাগরিক। অত্যন্ত ধীরস্থির ও চিন্তামুক্ত।

এমআই-৬ প্রসঙ্গে অকপটে কথা বলেন তিনি। গোয়েন্দাদের সাথে তার কথোপকথন নীচে তুলে ধরা হল—

মিস্টার ফয়সাল, আমরা এমআই-৫ এবং এমআই-৬ এ আপনার প্রশিক্ষণের ব্যাপারে জিজ্ঞেস করছি।

হ্যাঁ, আমি কিছু সামরিক প্রশিক্ষণ নিয়েছি। যুক্তরাজ্যের দক্ষিণে বিশেষ ফোর্স এসএএস-এর প্রশিক্ষণ ক্যাম্পে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে চোখ বেঁধে ট্রাকে করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। জায়গাটিতে শুধুমাত্র বিশেষ ফোর্সের প্রবেশের অনুমতি আছে। সেখানে আফগানিস্তানের মতো করে একটি হুবহু শহর বানানো আছে। আমার কাজ ছিল, সেই শহরের একটি বিল্ডিং ৩৬০ ডিগ্রি এ্যাঙ্গেলে রেকি করা। এরপর সুনির্দিষ্ট একটি বিল্ডিং, যেটিতে দু’জনের একটি প্রহরা থাকত— তা থেকে একটি বিস্কুটের প্যাকেট চুরি করে আনা। এ জন্য আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এ ছাড়াও ক্রলিং ও টার্গেট হিটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আমাকে। এ সব ক্ষেত্রে আসল অস্ত্র নয়, এয়ার রাইফেল ব্যবহৃত হতো। যাহোক, তাতে আমি নিয়মগুলো রপ্ত করেছিলাম। আরও ছিল স্নাইপিং, বুশ ক্রাফট (সামরিক প্রশিক্ষণের অংশবিশেষ)। সেখানে তারা আমাকে ডাঙ্গায় তোলা একটি জাহাজে নিয়ে গিয়েছিল। সেটি দিয়ে তারা যুদ্ধকালীন মহড়ার প্রশিক্ষণ দিত। মানে যখন আক্রমণ করা হবে, তখন বিস্ফোরক দিয়ে কীভাবে দেয়াল বা বিল্ডিং ফুটো করে এগোতে হয়। আমি বিস্ফোরক ব্যবহার করিনি, তবে সে সংক্রান্ত কলাকৌশল সেখানে আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। তিন দিনের বুনিয়াদী প্রশিক্ষণে আমরা নিজেরা আমাদের তাঁবু খাটাতাম, রান্না করতাম এবং নিজেরাই আগুন জ্বালাতে শিখেছিলাম।

আপনি কি একাই প্রশিক্ষণ নিয়েছিলেন, না কি সাথে আরও কেউ ছিল?

আমার সাথে আরও দু’জন ছিল। একজন ছিল এসএএস অফিসার, এখন তিনি আফগানিস্তানে। অন্যজন সাবেক সামরিক ব্যক্তি। তারা দু’জনেই সামরিক বাহিনীর বিশেষ ফোর্স থেকে এসেছিলেন।

তার মানে আপনারা তিনজন ছিলেন প্রশিক্ষণার্থী?
হ্যাঁ, আমিসহ তিনজন। আর কেউ ছিল না। আমাকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

আচ্ছা, আলাদা?
আমাদের আলাদা থাকতে হতো।

আলাদা রুমে?
হ্যাঁ, আলাদা রুমে।

নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত, চোখ বাঁধা?
হ্যাঁ, সেখানে এক জায়গা থেকে অন্যখানে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো। সেটা যেহেতু স্পেশাল ফোর্সের একটি গোপন ক্যাম্প ছিল।

আপনার সাথের দু’জনও কি চোখ বাঁধা অবস্থায় ছিলেন?
না, তাদের বিশেষ অনুমতি ছিল। ক্যামোফ্লেজের জন্য আমাকে পোশাক দেওয়া হয়েছিল।

কারণ আপনি ছিলেন বেসামরিক, সে জন্য?
হ্যাঁ, হ্যাঁ।

তৃতীয় পর্বে থাকছে : জঙ্গিদের অর্থায়ন করে তথ্য নিতেন ফয়সল
সংগ্রহ: thereport24 এর বিশেষ সংবাদ পেজ থেকে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×