ভুপেন বাবু তোমার চিঠি পেলাম আজ বহুদিন পরে
আমার গফুর, মহেশ এখন সুখী নিজের ঘরে
খোজঁ পেয়েছি আমেনারও সে গার্মেন্টসে কাজ করে।
তোমর চিঠি পেলাম আজ বহুদিন পরে।
তুমি জানবে কিনা তা জানিনা।
বন্যা-খরায় কিছুই হয় না
ক্ষেতে ফসল ভরা, নদী শুকিয়ে মরা
গুয়ালে আর নেইকো গরু, সুখি আমার মহেশ
তুমি তা জান কিনা জানিনা।
মুক্ত বানিজ্য চলছে আর আসছে রেমিটেন্স
হাহাকার নেইকো এখন চলছে হানাহানি
স্বাধীনতার অর্জন নিয়ে কেন টানাটানি?
সব কিছুই চলছে স্বাধীন, এই তো আমার দেশ
আমার গফুর আমেনা আর আমারি মহেশ।
ভাতের অভাব শেষ হয়েছে আমার আমেনার
ভুপেন বাবু আমি যে সব জানি তুমি তা জান কিনা জানিনা
তোমার চিঠি পেলাম আজ বহুদিন পরে, তুমি জানবে কিনা জানিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

