রাতভোরে বৃষ্টির শব্দ আর বাতাসে
কিসের যেন একটা পরিচিত সুবাস।
বজ্রপাতের দারুণ উৎপাত উপেক্ষা করে
ইচ্ছে হয় ছুটে যাই কাঠগোলাপের তলায়।
বৃষ্টিভেজা বাতাসে কাঠগোলাপের ঘ্রাণ মানেই যে-
তোমার স্মৃতির অনুরণন।
তোমার কাঁচঘেরা ঘরেও কী ঢুকতে পারে-
এমন স্মৃতি জাগানিয়া বর্ষা বাতাস।
বড় জানতে ইচ্ছে করে এখনো কী তুমি
হাত বাড়িয়ে ছুয়ে দাও বৃষ্টির জলকণা?

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



