somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সিলেটি আমাকে দাওয়াত করেছিল

২৬ শে মে, ২০০৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডনে যারা থাকেন কিংবা লন্ডন সম্বন্ধে যারা খানিকটা জ্ঞানও রাখেন, বাংলাদেশী(!) আর সিলেটীদের মধ্যে রেশারেশির ঘটনা তাদের কাছে নতুন কিছু না।

সিলেটী লোকজনের প্রায় 100% ই হোটেল ব্যবসায় আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে কিন্তু স্বভাব কিংবা জ্ঞান-বিজ্ঞানে শূন্যতেই থেকে গেছে, হয়তো শূন্যতেই থেকে যাবে। প্রচন্ড ধরনের কিপটা স্বভাবের এবং নতুন কিংবা বিপদগ্রস্থ লোকদের টাকা মেরে দিতে কিংবা কম টাকায় খাটিয়ে নিতে ওস্তাদ। যাই হোক, আমি ধারনা করতাম সব সিলেটী এমন না, কেউ কেউ ভাল লোকও আছে। তেমনি এক ভাল লোকের কথা বলি।

আমার ক্যাফেতে একজন নিয়মিত কাষ্টমার আছে, যে কিনা সিলেটি এবং হোটেল ব্যবসায়ের সাথে জড়িত। আমাকে হাসান ভাই, হাসান ভাই বলতে বলতে ফেনা তুলে ফেলে। বাঙ্গালীর সমর্্পক তুলে কম পয়সায় কিছু কাজও করিয়ে নিয়েছে। আমি ভাবলাম সিলেটি কম, বাঙ্গালী বেশি। আমাকে প্রায়ই বলে আমার রেস্টুরেন্টে আসবেন, একটু ডাল ভাত খেয়ে যাবেন । আমি যাব যাব বলেও যাই না, কেন জানি যেতে ইচ্ছা করে না।

একদিন ফোন করে বলল আমি রেস্টুরেন্টে বসে আছি, আপনি আসেন। গেলাম, বেশ বড়, এলাকার সবচেয়ে এবং দামী রেস্টুরেন্ট। গিয়ে বসলাম, মেনু নেড়ে চেড়ে দেখছি ... দামী দামী খাবার। আমি তো মনে মনে বললাম আজকে জম্পেস খানা দানা হবে। আমাকে বলল একটু বসেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি।

আধা ঘন্টা বসে থাকলাম।

তারপর কোনার একটা টেবিল দেখিয়ে বলল, যান ভাই আপনার জন্য খাওয়া দেয়া হয়েছে, খেয়ে আসেন। আমি গেলাম, খাবার দেখে তো হতবম্ব, মেনুর সবচেয়ে সস্তা তিনটা খাবার আমাকে দেয়া হয়েছে, ভাত, ল্যাম্ব ও বুটের ডাল। এতটাই অবাক হয়েছি যে, কিছুক্ষন কি করবো বুঝতে পারলাম না। দাওয়াত দিয়ে নিয়ে এসে কাউকে এমন মেনু পরিবেশন করা হতে পারে আমার ধারনা ছিল না।

শেষমেষ গুটিকয়েক ভাত ডালে মেখে মাংস দু'টুকরো মুখে পুরে চলে আসছিলাম, উনি বললেন আপনি তো কিছুই খেলেন না। বুঝলাম না, খাবার মতো কি দিয়েছিলেন, নাকি টিটকারী করলেন। ওই দিনেই তওবা করেছি আর ওই মুখো হবো না।

এখনও মাঝে মাঝে উনি আসেন আমার ক্যাফেতে, বলেন ভাই আপনি তো আমাদের ওইদিকে আসেন না, উইকএন্ডে আসবেন, ওইদিন আমাদের ব্যুফে ডিনার থাকে, অনেক কিছু খেতে পারবেন।

আমি শুধু মনে মনে হাসি, মাঝে মাঝে বিরক্তও হই, শালা সিলেটি ... সারাজীবনই সিলেটি থেকে যাবি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×